অপারেশন মহাদেবের মাঝেই উপত্যকায় নিখোঁজ বিএসএফ জওয়ান, শুরু ম্যাসিভ সার্চ অপারেশন
Connect with us

দেশের খবর

অপারেশন মহাদেবের মাঝেই উপত্যকায় নিখোঁজ বিএসএফ জওয়ান, শুরু ম্যাসিভ সার্চ অপারেশন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উপত্যকায় একের পর এক জঙ্গি দমন অভিযানের মাঝেই চাঞ্চল্যকর ঘটনা। শ্রীনগর থেকে হঠাৎই নিখোঁজ হয়ে গেলেন এক বিএসএফ জওয়ান। ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক তল্লাশি। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই বিএসএফের ৬০তম ব্যাটালিয়নের জওয়ান সুগম চৌধুরী (Sugam Chowdhury)-র কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। বয়স মাত্র ২৪ বছর। তিনি কর্মরত ছিলেন পান্থাচকের সদর দপ্তরে। আচমকা নিখোঁজ হয়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সহকর্মীদের মধ্যে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে পান্থাচক বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড এবং শ্রীনগর রেলস্টেশনে চিরুনি তল্লাশি চালানো হয়। তবু সুগমের কোনও হদিশ মেলেনি। ইতিমধ্যেই পান্থাচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরসহ ছ’ রাজ্যে রেল ও কৃষি খাতে ১৭,৬৮৯ কোটি টাকার বিনিয়োগে মোদী সরকারের মেগা প্রকল্প

প্রসঙ্গত, উপত্যকায় বর্তমানে চলছে টানা জঙ্গি দমন অভিযান (Anti-terror Operation)। ২২ এপ্রিলের ভয়াবহ পহেলগাঁও হামলার পর সেনা ও নিরাপত্তা বাহিনী কঠোর পদক্ষেপ নিয়েছে। সোমবার শ্রীনগরের উপকণ্ঠে চালানো হয় ‘অপারেশন মহাদেব (Operation Mahadev)’। মাত্র তিন ঘণ্টার সেই অভিযানে খতম হয় পাক জঙ্গি মুসা-সহ আরও দুই লস্কর জঙ্গি। সূত্র অনুযায়ী, মুসা গা ঢাকা দিয়ে থাকার সময় তার কাছে থাকা T-82 আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করেছিল। সেই সিগন্যাল ট্র্যাক করেই সেনারা লোকেশন চিহ্নিত করে তাকে নিকেশ করে।

Advertisement
ads

এই প্রেক্ষাপটে হঠাৎ করেই এক বিএসএফ জওয়ানের নিখোঁজ হয়ে যাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে নিরাপত্তা মহল। তিনি স্বেচ্ছায় নিখোঁজ হয়েছেন নাকি এর পিছনে জঙ্গি চক্রান্ত, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

বর্তমানে উপত্যকাজুড়ে শুরু হয়েছে ম্যাসিভ সার্চ অপারেশন (Massive Search Operation)। তবে এখনও পর্যন্ত সুগমের কোনও খোঁজ মেলেনি। গোটা ঘটনায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে, আর চিন্তায় পড়েছেন তাঁর সহকর্মীরা।

Continue Reading
Advertisement