ভাইরাল খবর
মমতা বীরভূম ছাড়তেই বিস্ফোরণ তৃণমূলের অন্দরে! অনুব্রত বনাম কাজল গোষ্ঠীর খোলা সংঘর্ষ
ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সদ্যসমাপ্ত বীরভূম সফর শেষ হতে না হতেই ফের উত্তাল জেলা রাজনীতি। তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দল এবার আরও স্পষ্টভাবে সামনে এল। অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ঘনিষ্ঠদের মারধরের অভিযোগ উঠল দলেরই আরেক নেতা কাজল শেখের (Kajal Sheikh) অনুগামীদের বিরুদ্ধে। বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের অবিনাশপুরে মঙ্গলবার সন্ধেয় ঘটে এই অশান্তির ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ির অবিনাশপুর অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারাত্মক সংঘর্ষ বেধে যায়। স্থানীয় বাসস্ট্যান্ডের সামনে চলে ঢিল ছোঁড়া এবং বেধড়ক মারধর। শুধু তাই নয়, বোমাবাজির অভিযোগও উঠেছে। অভিযোগ, অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী তনুজা ধীবরের (Tanuja Dhibor) স্বামী ওই সময় চায়ের দোকানে বসে ছিলেন। আচমকাই তাঁর মাথায় রড দিয়ে আঘাত করা হয়। তনুজার অভিযোগ, “আমি অনুব্রত মণ্ডলের দলের সভানেত্রী, আর ওরা কাজল শেখের লোক। পরিকল্পনা করেই হামলা চালানো হয়েছে।”
আরও পড়ুনঃ “আমি নই, অন্য কেউ দায়ী” – আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের পাল্টা অভিযোগে জল্পনা
এই ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আরও দু’জন আহত হন। তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর কাজল শেখ বা তাঁর ঘনিষ্ঠরা মুখ না খুললেও, গোটা ঘটনার রাজনৈতিক গুরুত্ব অনেক। দলের শীর্ষনেত্রী বাঙালির গৌরব ও দলীয় শৃঙ্খলা রক্ষার বার্তা দিয়ে জেলা ছাড়ার পরপরই এমন সংঘর্ষ যথেষ্ট উদ্বেগের। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন— জেলা নেতৃত্বের ছত্রছায়ায় যদি এইভাবে factional violence চলতে থাকে, তাহলে Grassroots level-এ দলের ঐক্য রক্ষা আদৌ সম্ভব কিনা, তা নিয়ে সংশয় বাড়ছে।
