ভিনরাজ্যে নয়, হেনস্থা বাংলাতেই! নিজের ইমেল দিয়ে অভিযোগ জানানোর ডাক শুভেন্দু অধিকারীর
Connect with us

ভাইরাল খবর

ভিনরাজ্যে নয়, হেনস্থা বাংলাতেই! নিজের ইমেল দিয়ে অভিযোগ জানানোর ডাক শুভেন্দু অধিকারীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভিনরাজ্যে কাজের জন্য পাড়ি দেওয়া বাংলার মানুষদের জন্য হেল্পলাইন চালু করেছে রাজ্য পুলিশ। কিন্তু সেই উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে পাল্টা পদক্ষেপ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, বাংলায় হিন্দু বাঙালিরা বরং পুলিশের দ্বারা বেশি হেনস্থার শিকার হচ্ছেন। সেই কারণে এবার নিজের ব্যক্তিগত ইমেল আইডি প্রকাশ্যে এনে অভিযোগ জানানোর আহ্বান জানালেন তিনি।

শনিবার এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে শুভেন্দু লেখেন, “ভারতের অন্যান্য রাজ্যে বাঙালিদের হেনস্থার কোনও নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং পশ্চিমবঙ্গেই হিন্দু বাঙালিদের নানা অজুহাতে মমতা পুলিশের হাতে হয়রানি হতে হচ্ছে।” এরপর তিনি জানান, যদি কেউ রাজ্যে পুলিশ হেনস্থার শিকার হন, তাহলে তাঁরা সরাসরি adhikarisuvenduwb1@gmail.com এই ঠিকানায় অভিযোগ জানাতে পারেন। তিনি আশ্বাস দেন, উপযুক্ত ব্যবস্থা নিতে তিনি প্রয়োজনীয় দপ্তরে বিষয়টি পৌঁছে দেবেন।

আরও পড়ুনঃ ৬৪ দিন বাকি পুজোয়, প্রস্তুতির গতি বাড়াতে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

এছাড়াও, রাজ্যে রোহিঙ্গা মুসলিম কিংবা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সম্পর্কে কারও কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে সেটাও তাঁর ইমেলে পাঠাতে অনুরোধ জানিয়েছেন বিজেপি নেতা। শুভেন্দু অভিযোগ করেন, “রাজ্য পুলিশ যে হেল্পলাইন নম্বর চালু করেছে, তা আসলে বিভ্রান্তিমূলক প্রচার ছাড়া আর কিছুই নয়।”

রাজনৈতিক মহলের মতে, আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের ইস্যুতে রাজনৈতিক মেরুকরণ বাড়াতে চাইছেন দুই পক্ষই। রাজ্য সরকারের একাংশ যেখানে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাঙালিদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে, সেখানে বিরোধী পক্ষ উলটে বাংলার অভ্যন্তরেই বাঙালিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। নির্বাচন যত এগোচ্ছে, ততই রাজনীতির উত্তাপ বাড়ছে বঙ্গ রাজনীতিতে।

Advertisement
ads
Continue Reading
Advertisement