দেবকে ব্ল্যাকমেল করে রাজনীতিতে রাখা হচ্ছে, ঘাটালে না যাওয়ায় কটাক্ষ দিলীপ ঘোষের
Connect with us

ভাইরাল খবর

দেবকে ব্ল্যাকমেল করে রাজনীতিতে রাখা হচ্ছে, ঘাটালে না যাওয়ায় কটাক্ষ দিলীপ ঘোষের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২১ জুলাই ধর্মতলার মঞ্চে হাজির ছিলেন তিনি, তবে খুব একটা সক্রিয় ছিলেন না ঘাটালের তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব (Dev)। সূত্রের খবর, স্কটল্যান্ডে শুটিংয়ের কাজ সেরে সোজা কলকাতায় ফিরে যোগ দেন তৃণমূলের শহিদ দিবসের সমাবেশে। আর সেই সভার ২৪ ঘণ্টার মধ্যেই দেবের সাংসদ হিসেবে দায়িত্ববোধ ও রাজনৈতিক ভূমিকা নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

মঙ্গলবার খড়্গপুরে এক সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, “ঘাটালে ভয়াবহ বন্যা হয়েছে, অথচ সাংসদ হিসেবে একবারও সেখানে যাননি দেব! কীসের সাংসদ উনি?” দিলীপ ঘোষের দাবি, “যদি দম থাকে, রিজাইন করে দেখাও। মেদিনীপুরের লোকেদের মেরুদণ্ড আছে, তারা চামচাগিরি করে না।”

আরও পড়ুনঃ ৩১ হাজার কোটি টাকার ঋণ অনাদায়ী, রিলায়েন্সের বিরুদ্ধে ফের আইনি পথে SBI

দেবকে ‘ভাল ছেলে’ বলেও দিলীপের কটাক্ষ, “এই রকম ভাল ছেলে দিয়ে কী হবে, যে কোনও কাজে নেই! কে চাপ দিচ্ছে দেবকে রাজনীতি করতে? কেন বারবার ঘাটালের মানুষকে প্রতিশ্রুতি দিয়ে ভুল বোঝানো হচ্ছে?”

Advertisement
ads

তিনি আরও অভিযোগ করেন, দেবকে ব্ল্যাকমেল করা হচ্ছে। “বলা হচ্ছে, ভোটে না দাঁড়ালে সিনেমা বন্ধ করে দেব, প্রোডাকশন বন্ধ করে দেব,” — এমনই বিস্ফোরক দাবি বিজেপি নেতার। পাশাপাশি গরু পাচার মামলায় ইডির তলবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এটা তৃণমূলেরই চক্রান্ত ছিল দেবকে চাপে রাখার জন্য।”

ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে আগেই হতাশা প্রকাশ করেছিলেন দেব। বলেছিলেন, রাজনীতি ছেড়ে দিতে চান। পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে ঘাটালে মাস্টারপ্ল্যানের আশ্বাস দেন। তবু কেন দেব এখনও স্থানীয় সমস্যায় সক্রিয় নন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন দিলীপ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেবের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement
ads
Continue Reading
Advertisement