রাস্তার মাঝে ১৫ বছরের ছাত্রীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা, 'বেটি বাঁচাও' স্লোগানে কটাক্ষ শশী পাঁজার
Connect with us

খুন

রাস্তার মাঝে ১৫ বছরের ছাত্রীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা, ‘বেটি বাঁচাও’ স্লোগানে কটাক্ষ শশী পাঁজার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ওড়িশার (Odisha)এক গ্রামে নৃশংস হামলার শিকার ১৫ বছরের এক ছাত্রী। প্রকাশ্য রাস্তায় পেট্রোল ঢেলে তাঁর গায়ে আগুন লাগিয়ে দেয় তিন অজ্ঞাতপরিচয় যুবক। ঘটনাটি নিয়ে উত্তাল গোটা রাজ্য। এই ঘটনায় বিজেপির ‘বেটি বাঁচাও’ স্লোগানকে তীব্র কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে মেয়েটির পথ আটকায় তিন যুবক। প্রথমে কথা কাটাকাটি, তারপর আচমকা তাঁর উপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নিকটবর্তী হাসপাতালে, পরে ভুবনেশ্বর AIIMS-এ স্থানান্তরিত করা হয়। ছাত্রীটির গলা, হাত ও পায়ের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে।

আরও পড়ুনঃ ছাব্বিশের ভোট যুদ্ধ শুরু! মোদীর পর এবার বাংলায় সভা করতে যোগী

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় শশী পাঁজা বলেন, “বিজেপির Double Engine সরকার চলছে ওড়িশায়। অথচ মেয়েদের নিরাপত্তার এমন ভয়ঙ্কর ছবি সামনে আসছে! ‘Beti Bachao’ বলে যারা ভোটে যায়, তারা নিজেরাই মেয়েদের সুরক্ষা দিতে ব্যর্থ। জাতীয় মহিলা কমিশনও এই ঘটনায় নিশ্চুপ। মানুষই এদের জবাব দেবে।”

Advertisement
ads

এদিকে, ঘটনাস্থল থানা থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে হওয়া সত্ত্বেও এখনও ধরা পড়েনি কেউ। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

ওড়িশার উপমুখ্যমন্ত্রী প্রবতী পারিদা (Pravati Parida) এই ঘটনাকে “extremely unfortunate” আখ্যা দিয়ে জানিয়েছেন, দ্রুত দোষীদের গ্রেফতার করে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে। ছাত্রীটির চিকিৎসার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার।

পরিবারের দাবি, ছাত্রীটির সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না, প্রেমঘটিত কোনও বিষয়ও নেই। এমন হামলার পেছনে কারণ কী, তা এখনও ধোঁয়াশায়। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও উঠছে প্রশ্ন।

Advertisement
ads
Continue Reading
Advertisement