দেশের খবর
বাংলার মানচিত্রে বিহার! কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্তের অভিযোগ
ডিজিটাল ডেস্কঃ বাংলার অবস্থান ভুল! কেন্দ্রীয় নীতি আয়োগের (Niti Aayog) বার্ষিক রিপোর্টে ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গকে (West Bengal) ভুলভাবে উপস্থাপনের ঘটনায় প্রবল বিতর্ক। বিহারের (Bihar) অবস্থানে ‘পশ্চিমবঙ্গ’ দেখানো হয়েছে—এমন ছবি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale)। অভিযোগ, এটি নিছক ভুল নয়, এটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। বাংলাকে বারবার অপমান করাই বিজেপির (BJP) নীতি বলে দাবি করেছেন তিনি।
প্রসঙ্গত, নীতি আয়োগের এই রিপোর্টে ভারতের রাজ্যগুলির উন্নয়ন সূচকের চিত্র তুলে ধরা হয়েছে। কিন্তু তাতে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান নিয়ে গুরুতর ভুল ধরা পড়ে। এই ঘটনাকে লঘু করেনি রাজ্য সরকারও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে বিষয়টি নিয়ে সরব হয়েছেন। নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সনকে (Vice Chairperson) সরাসরি চিঠি পাঠিয়ে দুঃখপ্রকাশ ও সংশোধনের দাবি জানিয়েছেন তিনি।
Here goes my letter today to the Vice Chairperson, NITI Aayog, New Delhi, expressing my unequivocal disapproval of their grave lapse in mapping West Bengal! pic.twitter.com/4PM4TlgDRR
— Mamata Banerjee (@MamataOfficial) July 9, 2025
আরও পড়ুনঃ হাইকোর্টে বাঁচার লড়াই সঞ্জয়ের! আরজি কর কাণ্ডে নতুন মোড়, ক্ষোভে ফুটছে চিকিৎসক মহল
এদিন মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, “পশ্চিমবঙ্গের মানচিত্র নিয়ে এই ধরনের গাফিলতি কখনওই গ্রহণযোগ্য নয়। এটা শুধুই ত্রুটি নয়, আমাদের সাংবিধানিক মর্যাদার অপমান।” তিনি আরও জানান, “এই ভুল শুধরে নেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের উচিত প্রকাশ্যে ক্ষমা চাওয়া।”
সাকেত গোখলেও এক ধাপ এগিয়ে কেন্দ্রকে নিশানা করে লেখেন, “যাঁদের হাতে দেশের নেতৃত্ব, তাঁরাই যদি বাংলাকে মানচিত্রে সঠিক জায়গায় বসাতে না পারেন, তা লজ্জার!” তাঁর প্রশ্ন, “১২ জন বিজেপি সাংসদ ও ২ জন কেন্দ্রীয় মন্ত্রী থাকা সত্ত্বেও এই গাফিলতি কেন?”
তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে স্পষ্ট অভিযোগ, এই ভুল কেবল অজ্ঞানতাজনিত নয়, বরং এক সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল। ভাষা, সংস্কৃতি, ইতিহাস—সবেতেই ‘বাংলা বঞ্চনার শিকার’। এই অপমানের বিরুদ্ধে রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেতারা।
