কালীগঞ্জে বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় শিশুর মর্মান্তিক মৃত্যু, গ্রেফতার চার
Connect with us

ভাইরাল খবর

কালীগঞ্জে বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় শিশুর মর্মান্তিক মৃত্যু, গ্রেফতার চার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নদিয়ার কালীগঞ্জ (Kaliganj) উপনির্বাচনের (By-Election) বিজয় মিছিল ঘিরে মর্মান্তিক দুর্ঘটনা। বোমার আঘাতে প্রাণ হারাল মাত্র দশ বছরের এক শিশু (Minor Girl)। মৃতের নাম তামান্না খাতুন (Tamanna Khatun)। সে মোলান্দা (Molanda) গ্রামের বাসিন্দা।

সোমবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ (Alifa Ahmed)-এর জয়ের খবর ছড়িয়ে পড়তেই কালীগঞ্জ জুড়ে শুরু হয় বিজয়ের আনন্দ মিছিল। অভিযোগ, সেই মিছিল থেকেই সিপিএম (CPM) কর্মীদের বাড়ির দিকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঠিক তখনই বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল ছোট্ট তামান্না। আচমকা বোমার বিস্ফোরণে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে মমতার বৈঠক, দুই বাংলার বন্ধনের কথা বললেন মুখ্যমন্ত্রী

ঘটনার পর তৎপর হয় পুলিশ। মঙ্গলবার কৃষ্ণনগর (Krishnanagar) পুলিশ জেলার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত চার জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। ধৃতরা হল আদর শেখ (Adar Sheikh), মানোয়ার শেখ (Manowar Sheikh), কালু শেখ (Kalu Sheikh) ও আনওয়ার শেখ (Anwar Sheikh)। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের মঙ্গলবার আদালতে তোলা হয়।

Advertisement
ads

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একইভাবে শোক প্রকাশ করেছেন জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদও। পুলিশ জানিয়েছে, তদন্ত জারি রয়েছে।

Continue Reading
Advertisement