পালাতে শুরু করেছেন খামেনেই? মৃত্যুভয়ে বাঙ্কারে বসে ইরানের উত্তরসূরি ঠিক করলেন
Connect with us

বিশ্বের খবর

পালাতে শুরু করেছেন খামেনেই? মৃত্যুভয়ে বাঙ্কারে বসে ইরানের উত্তরসূরি ঠিক করলেন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ইরানে যুদ্ধের আশঙ্কা বাড়ছে। চারদিক থেকে ঘনিয়ে আসছে মৃত্যু-ছায়া, আর সেই আশঙ্কা এবার যেন টের পাচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনেই (Ayatollah Ali Khamenei)। আন্তর্জাতিক মহলে জোর গুঞ্জন, নিজের মৃত্যুর সম্ভাবনা আঁচ করেই গোপন বাঙ্কারে আশ্রয় নিয়েছেন খামেনেই। আর সেখান থেকেই বেছে ফেলেছেন তাঁর উত্তরসূরিদের নাম। নিউ ইয়র্ক টাইমসের (New York Times) এক বিস্ফোরক রিপোর্টে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

সূত্রের দাবি, খামেনেই ইতিমধ্যেই সম্ভাব্য তিনজন উত্তরসূরিকে চূড়ান্ত করে ফেলেছেন। তাঁর অনুপস্থিতিতে এঁদের মধ্যেই কেউ সামলাবেন ইরানের নেতৃত্ব। প্রথম পছন্দ খামেনেইয়ের ছেলে মোজতাবা খামেনেই (Mojtaba Khamenei)। তিনি দীর্ঘদিন ধরেই ইরানের রাজনৈতিক ও ধর্মীয় মহলে প্রভাবশালী। দ্বিতীয় পছন্দ হিসেবে উঠে এসেছে খামেনেইয়ের ঘনিষ্ঠ বন্ধু আলিরেজা আরাফির (Alireza Arafi) নাম। বয়সজনিত কারণে মোজতাবা বাদ পড়লে দায়িত্ব যেতে পারে তাঁর হাতে। তালিকায় তৃতীয় নাম হাশেম হুসেইনি বুশেরি (Hashem Hosseini Bushehri), যিনি বর্তমানে প্রশাসনিক স্তরে খামেনেইয়ের অন্যতম বিশ্বস্ত সহযোগী।

আরও পড়ুনঃ “বিশ্ব এখন আরও নিরাপদ”, বললেন ট্রাম্প! ইরানের তিন পরমাণু কেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালাল আমেরিকা

১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর ১৯৮৯ সালে সর্বোচ্চ ধর্মীয় নেতার আসনে বসেন আয়াতুল্লা খামেনেই। সেদিন থেকে আজ পর্যন্ত ইরান তাঁর হাতেই। তবে ইজরায়েলি ও আমেরিকান হুমকির প্রেক্ষিতে এখন নিজেকে ‘লক্ষ্যবস্তু’ মনে করছেন খামেনেই। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) এবং ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ (Israel Katz) ইতিমধ্যেই খামেনেইয়ের বিরুদ্ধে সরাসরি হত্যার হুঁশিয়ারি দিয়েছেন। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, “খামেনেইয়ের পরিণতিও সাদ্দাম হুসেনের (Saddam Hussein) মতোই হবে।”

Advertisement
ads

এই পরিস্থিতিতে খামেনেই এখন কোথায় রয়েছেন, সে বিষয়ে কিছুই জানা যাচ্ছে না। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে, তিনি বাঙ্কারের গোপন ঘাঁটি থেকে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন। নিজের উত্তরসূরি নির্বাচনও করছেন সেখান থেকেই। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। খামেনেইয়ের জীবন নিয়ে জল্পনা যেমন বাড়ছে, তেমনই ইরান-ইজরায়েল সংঘর্ষ নতুন মোড় নিচ্ছে।

Continue Reading
Advertisement