ইরান-ইজরায়েল সংঘর্ষের আতঙ্ক, আটকে হাজার হাজার ভারতীয় ছাত্র
Connect with us

বিশ্বের খবর

ইরান-ইজরায়েল সংঘর্ষের আতঙ্ক, আটকে হাজার হাজার ভারতীয় ছাত্র

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইরানে (Iran) আটকে পড়েছেন প্রায় ১০ হাজার ভারতীয় পড়ুয়া (Indian Students)। ইজরায়েল-ইরান (Israel-Iran) সামরিক সংঘর্ষের আবহে দিন দিন বাড়ছে উদ্বেগ। পরিবার-পরিজন এবং ভারত সরকারের (Indian Government) পক্ষ থেকে তেহরানের (Tehran) কাছে দ্রুত তাঁদের ফেরানোর আবেদন জানানো হয়েছে।

সূত্রের খবর, নয়াদিল্লি (New Delhi) ইরানের কাছে অনুরোধ জানিয়েছে, যাতে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের যত দ্রুত সম্ভব দেশে ফেরানো যায়। তবে ইরান জানিয়ে দিয়েছে, আকাশপথ (Airspace) এখনো বন্ধ রয়েছে, ফলে বিমানে দেশে ফেরা সম্ভব নয়। তবে বিকল্প হিসাবে ইরান জানিয়েছে, স্থলপথে (Land Route) আজারবাইজান (Azerbaijan), তুর্কমেনিস্তান (Turkmenistan) এবং আফগানিস্তান (Afghanistan) হয়ে ভারতীয় পড়ুয়ারা দেশে ফিরতে পারবেন।

আরও পড়ুনঃ মহেশতলা উত্তপ্ত, শুভেন্দুকে অনুমতি দিল হাই কোর্ট, পুলিশকে খোঁচা বিচারপতির

গত শুক্রবার ইজরায়েলি হামলার (Israeli Strike) পর থেকেই ইরান আকাশপথ সম্পূর্ণ বন্ধ রেখেছে। রবিবার রাতে তেহরান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সের (Tehran University of Medical Sciences) হোস্টেলের কাছাকাছি মিসাইল হামলা হয়। আহত হন দুই ভারতীয় পড়ুয়া। তাঁদের অবস্থা গুরুতর নয়, তবে ঘটনার পর থেকেই আতঙ্ক বাড়ছে।

Advertisement
ads

ইরানের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা বহু ভারতীয় পড়ুয়া জানিয়েছেন, লাগাতার বিস্ফোরণের আওয়াজে তাঁরা আতঙ্কিত। প্রতিনিয়ত ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় তাঁরা জীবন কাটাচ্ছেন। অনেকেই ভারতীয় দূতাবাসের (Indian Embassy in Tehran) সঙ্গে যোগাযোগ করে দ্রুত দেশে ফেরানোর অনুরোধ জানিয়েছেন।

রবিবার ভারতীয় দূতাবাস জানায়, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং পড়ুয়াদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তবে ইরানের বিভিন্ন জায়গায় ইজরায়েলের আক্রমণের আশঙ্কায় নিরাপদ অঞ্চল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে।

বর্তমানে স্থলপথই একমাত্র ভরসা। ইরান জানিয়ে দিয়েছে, ভারতীয়রা চাইলে আজারবাইজান, তুর্কমেনিস্তান বা আফগানিস্তানের সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারবেন। তবে সেখানে নিরাপত্তা এবং যাত্রাপথের নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে নতুন সংশয়।

Advertisement
ads
Continue Reading
Advertisement