মধ্যপ্রাচ্যে বিস্ফোরক পরিস্থিতি! তেহরান খালি করার বার্তা ট্রাম্পের
Connect with us

বিশ্বের খবর

মধ্যপ্রাচ্যে বিস্ফোরক পরিস্থিতি! তেহরান খালি করার বার্তা ট্রাম্পের

Dipa Chakraborty

Published

on

ইরানে ভয়ংকর কিছু ঘটতে পারে—এই আশঙ্কায় এবার সরাসরি ইরানবাসীকে রাজধানী তেহরান খালি করার পরামর্শ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে, চলমান জি-৭ সম্মেলন ছেড়ে জরুরি ভিত্তিতে ওয়াশিংটনে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কানাডায় আয়োজিত জি-৭ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন ট্রাম্প। সেখানেই একাধিক বৈঠকে অংশ নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তিও সম্পন্ন করেন তিনি। তবে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে হোয়াইট হাউস জানায়, মঙ্গলবার রাতেই তিনি দেশে ফিরছেন।

ট্রাম্প নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ’-এ লিখেছেন, “ইরানের উচিত ছিল নতুন পরমাণু চুক্তিতে সই করা। আমি তাদের সেই সুযোগ দিয়েছিলাম। তারা যদি তা করত, তাহলে আজকের এই লজ্জাজনক ও প্রাণঘাতী পরিস্থিতি এড়ানো যেত। ইরান কখনওই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে না। আমি আগেও বলেছি, আবার বলছি—জরুরিভিত্তিতে তেহরান খালি করুন।”

আরও পড়ুন – ইরান-ইজরায়েল সংঘর্ষের আতঙ্ক, আটকে হাজার হাজার ভারতীয় ছাত্র

Advertisement
ads

ট্রাম্পের এই বার্তা ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। সম্প্রতি ইজরায়েল দাবি করে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। নিজেদের অস্তিত্ব রক্ষার্থেই তারা গত শুক্রবার ইরানের সামরিক ঘাঁটি ও পরমাণু গবেষণা কেন্দ্র লক্ষ্য করে বিমান হানা চালায়। এতে অন্তত ৯ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে খবর।

ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বিবৃতিতে স্পষ্ট ভাষায় ইরানের জনবসতিপূর্ণ এলাকাতেও আক্রমণের ইঙ্গিত দিয়েছেন। এই উত্তেজনার আবহেই ট্রাম্পের বার্তা নতুন করে অশান্তির ছায়া ফেলেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সঙ্কেত যে আরও ঘনীভূত হচ্ছে, তা বলাই বাহুল্য।

Continue Reading
Advertisement