উত্তর ২৪ পরগনার সন্দেশখালি বিধানসভা এলাকার কনমারি বাজারে ভারত সেবাশ্রম সংঘের মঠ প্রাঙ্গণে আয়োজিত এই সভার মূল উদ্যোক্তা স্থানীয় তৃণমূল বিধায়ক সুখমার মাহাতো (Sukhmar Mahato)। এই সভায় উপস্থিত থাকবেন রাজ্যের বনমন্ত্রী ও জঙ্গলকন্যা বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। এছাড়াও, তৃণমূলের একাধিক মহিলা নেত্রী মঞ্চে থাকবেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত ৯ জুন সন্দেশখালির মঠবাড়ির সভা থেকে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে (Lakhir Bhandar Scheme) কটাক্ষ করেন। তিনি বলেন, ‘‘মায়েরা এখন ৫০০-১০০০ টাকার জন্য শাখা-সিঁদুর বিসর্জন দিচ্ছেন।’’ এছাড়া প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে অনুদান দেবে। শুভেন্দুর এই মন্তব্যকে অপমানজনক এবং নারীবিদ্বেষী বলে তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল।
আরও পড়ুনঃ বিজেপির বাঁকুড়া জেলা কার্যালয়ে পুলিশ হানা, তীব্র বিক্ষোভ গেরুয়া শিবিরের
রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) বলেন, ‘‘নারীর সম্মান রক্ষা করার ন্যূনতম অধিকার বিজেপির নেই। শুভেন্দু অধিকারীর মন্তব্য বাংলার নারীদের অসম্মান করেছে।’’ একইভাবে লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar) শুভেন্দুকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছিলেন।
তৃণমূলের বক্তব্য, বিজেপি একদিকে নারীদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে তাদের নেতারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অবমাননা করছেন। শুভেন্দুর মন্তব্যকে তৃণমূল নেতারা ‘রাজনৈতিক চক্রান্ত’ বলেও ব্যাখ্যা করেছেন।
আজকের এই সভা থেকে শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করা হবে বলেই রাজনৈতিক মহলের ধারণা। তৃণমূলের পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে, বাংলার মহিলাদের সম্মান রক্ষায় কোনও আপস হবে না।