দুর্ঘটনা
এয়ার ইন্ডিয়া বিমানে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রী তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি নাম
ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার (Air India) AI171 নম্বর ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটিতে মোট ২৪২ জন যাত্রী ও ক্রু ছিলেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বোয়িং ৭৮৭-৮ (Boeing 787-8) মডেলের এই বিমানে ছিলেন ১৬৯ জন ভারতীয় (Indian), ৫৩ জন ব্রিটিশ (British), ১ জন কানাডিয়ান (Canadian) এবং ৭ জন পর্তুগিজ (Portuguese) নাগরিক। ছিলেন ২ জন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু সদস্য।
“Air India confirms that flight AI171, from Ahmedabad to London Gatwick, was involved in an accident today after take-off. The flight, which departed from Ahmedabad at 1338 hrs, was carrying 242 passengers and crew members on board the Boeing 787-8 aircraft. Of these, 169 are… pic.twitter.com/ZXtKrthg2C
— Press Trust of India (@PTI_News) June 12, 2025
সূত্রের দাবি, এই বিমানের যাত্রী তালিকায় ১২ নম্বর ক্রমে নাম রয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির (Vijay Rupani)। তবে তিনি আদৌ বিমানে ছিলেন কি না, তা এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। জানা গিয়েছে, বিজয় রূপানি (Vijay Rupani) লন্ডনে তাঁর মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।
ঘটনার পর থেকেই চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনার ভয়াবহতায় বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
এয়ার ইন্ডিয়া (Air India) যাত্রী এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে – 1800 5691 444। সংস্থার তরফে অনুরোধ করা হয়েছে, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা যেন এই নম্বরে কল না করেন।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, দুর্ঘটনার তদন্তে তারা কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছে। নিয়মিত আপডেট দেওয়া হবে এয়ার ইন্ডিয়ার এক্স (X) হ্যান্ডেল https://x.com/airindia এবং অফিসিয়াল ওয়েবসাইট http://airindia.com-এর মাধ্যমে।
এদিকে, পরিস্থিতি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু (Ram Mohan Naidu)-কে দ্রুত আহমেদাবাদে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় স্তরে শুরু হয়েছে সর্বোচ্চ পর্যায়ের মনিটরিং।
উল্লেখ্য, বিজয় রূপানি (Vijay Rupani) ২০১৬ সালের আগস্ট থেকে ২০২১-এর সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী (Chief Minister of Gujarat) ছিলেন। ২০২২ সালের নির্বাচন আসার আগে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন।
বর্তমানে রাজনৈতিক মহলে ও প্রশাসনিক স্তরে জল্পনা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি (Vijay Rupani) সত্যিই বিমানে ছিলেন কি না, সে বিষয়ে দ্রুত সরকারি বক্তব্যের অপেক্ষায় গোটা দেশ।
