‘বিশ্ব এখন সব জানে’, আমেরিকা থেকে ফেরার পথে স্পষ্ট বার্তা শশী থারুরের
Connect with us

অপারেশন সিঁদুর

‘বিশ্ব এখন সব জানে’, আমেরিকা থেকে ফেরার পথে স্পষ্ট বার্তা শশী থারুরের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান স্পষ্ট করতে তিন দিনের আমেরিকা সফরে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor) নেতৃত্বাধীন সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল। সফর শেষে থারুর জানালেন, তাঁদের উদ্দেশ্য সফল হয়েছে। ভারতের বার্তা এখন গোটা বিশ্বের কাছে পৌঁছে গেছে।

ওয়াশিংটনে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স (J.D. Vance) এবং ডেপুটি বিদেশ সচিব ক্রিস্টোফার ল্যান্ডাউ (Christopher Landau)-এর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে পাকিস্তানের সন্ত্রাসবাদ মদত এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করেন থারুর। সংবাদ মাধ্যমকে শশী থারুর বলেন, “আমাদের বৈঠক অত্যন্ত ইতিবাচক হয়েছে। ভান্স পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পদক্ষেপ ও অবস্থানকে তিনি পূর্ণ সমর্থন করেছেন।”

আরও পড়ুনঃ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান পরিচালক পার্থ ঘোষ

সফর শেষে শশী থারুর তাঁর এক্স (X) হ্যান্ডেলে লেখেন, “আমি আমার মাতৃভূমি এবং বিদেশে থাকা সমস্ত ভারতীয়দের কৃতজ্ঞতা জানাই। আপনারা খোলা মনে আমাদের বক্তব্য শুনেছেন। ভারত সবসময় শান্তির পক্ষেই দাঁড়িয়েছে। জয় হিন্দ।”

Advertisement
ads

মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুশ (Tammy Bruce) জানান, “আমেরিকা ভারতের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইকে সম্পূর্ণ সমর্থন করে। ভবিষ্যতেও এই লড়াইয়ে ভারত-আমেরিকা একসঙ্গে কাজ করবে।”

পহেলগাঁও হামলার পর শুধু আমেরিকা নয়, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, বাহারিন, কুয়েত, আলজেরিয়া, গায়ানা, পানামা, কলম্বিয়া, ব্রাজিল সহ বিশ্বের ৩৩টি দেশে ভারতের সংসদীয় প্রতিনিধি দল সফর করেছে। এই প্রতিনিধি দলগুলির মূল লক্ষ্য, সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের বক্তব্য বিশ্বের কাছে তুলে ধরা এবং বন্ধু দেশগুলির সমর্থন আদায় করা।

সূত্রের খবর, দেশে ফিরে এই প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে। বিদেশ সফরের অভিজ্ঞতা, শীর্ষ স্তরের আলোচনার বিষয়বস্তু, কৌশলগত মতবিনিময়, এবং পহেলগাঁও হামলা ইস্যুতে আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। সাউথ ব্লক এই পর্যালোচনার পর ভারতের আগামী কূটনৈতিক পদক্ষেপ নির্ধারণ করবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement