রাজ্যে ফের করোনা আতঙ্ক, এক দিনে ৪ নতুন আক্রান্ত, মোট সংক্রমিত ১১
Connect with us

রাজ্যের খবর

রাজ্যে ফের করোনা আতঙ্ক, এক দিনে ৪ নতুন আক্রান্ত, মোট সংক্রমিত ১১

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: রাজ্যে ফের একবার বাড়ছে কোভিড (COVID-19) সংক্রমণ। স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া সর্বশেষ তথ্যে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি। ফলে বর্তমানে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। সকলেই বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গে ভুগছেন। তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। জানা গিয়েছে, এই ৪ জনের RT-PCR পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে কেউ বেলেঘাটা ID হাসপাতালে, কেউ এনআরএস (NRS) মেডিকেল কলেজে ভর্তি আছেন।

আরও পড়ুনঃজাপানকে টপকে চতুর্থ স্থানে ভারত, সামনে কেবল তিন দেশ 

উল্লেখ্য, শনিবার পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের হাসপাতালেও দুই রোগী চিকিৎসাধীন ছিলেন। রবিবার ফের নতুন চার জন আক্রান্ত হওয়ায় প্রশাসন এবং জনস্বাস্থ্য মহলে নতুন করে সতর্কতা দেখা দিয়েছে।

Advertisement
ads

বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতি এখনও উদ্বেগজনক না হলেও, সতর্কতা অবলম্বন করতেই হবে। বিশেষ করে বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে সাবধানতা প্রয়োজন। জনবহুল জায়গায় মাস্ক পরার নির্দেশ ফের জারি হতে পারে বলে মত তাঁদের।

দেশের অন্যান্য রাজ্য, যেমন দিল্লি ও কেরলে ইতিমধ্যেই আংশিক কোভিড বিধি কার্যকর হয়েছে। পশ্চিমবঙ্গে এখনও সে রকম কোনও নির্দেশিকা না এলেও, সরকারি তরফে জানানো হয়েছে যে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি রয়েছে।

স্বাস্থ্য দপ্তর নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে, অহেতুক আতঙ্কিত না হয়ে, পুরনো অভ্যাস মতোই কোভিড সতর্কতা মেনে চলুন।

বিশেষজ্ঞদের মতে, “করোনা (Corona) এখন এমন এক সংক্রামক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে যা ধীরে ধীরে মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে—অন্যান্য রোগের মতোই।”

Advertisement
ads
Continue Reading
Advertisement