বেঙ্গালুরুতে স্যুটকেস থেকে উদ্ধার হল এক মহিলার দেহ, রহস্য উন্মোচনে পুলিশ তৎপর
Connect with us

খুন

বেঙ্গালুরুতে স্যুটকেস থেকে উদ্ধার হল এক মহিলার দেহ, রহস্য উন্মোচনে পুলিশ তৎপর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর (Bengaluru) ওল্ড চান্দাপুরা রেলওয়ে ব্রিজের কাছে একটি ছেঁড়া নীল স্যুটকেস পড়ে থাকতে দেখা যায়। পরে স্যুটকেসের ভিতর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক অনুমান অনুযায়ী, চলন্ত ট্রেন থেকে দেহটি ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের নজরে আসার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের কথায়, মহিলাকে হত্যার পর দেহটি স্যুটকেসে ভরে ফেলা হয়েছিল এবং পরে ট্রেন থেকে ছুড়ে ফেলা হয়। মৃতদেহের পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুনঃ কাশ্মীরে নিখোঁজ মালদার যুবক, ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে উৎকণ্ঠায় পরিবার

পুলিশের পক্ষ থেকে জানা গেছে, মহিলার নাম, বয়স ও ঠিকানা জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে ইতিমধ্যেই একটি স্বতঃপ্রণোদিত এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে।

Advertisement
ads

এর আগে বেঙ্গালুরুতে এমনই এক ঘটনার সাক্ষী ছিলেন স্থানীয়রা, যেখানে স্যুটকেসের মধ্যে লুকানো ছিল এক মহিলার দেহ। সেই ঘটনায় পুলিশ একজন আইটি কর্মীকে গ্রেপ্তার করেছিল, যিনি হত্যার অভিযোগে অভিযুক্ত ছিলেন। নিহত মহিলা চাকরি খুঁজছিলেন বলে জানা গিয়েছিল।

এই ঘটনার সঙ্গে বর্তমান হত্যাকাণ্ডের যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত চলছে দ্রুত।

Continue Reading
Advertisement