শেষ হয়নি ‘অপারেশন সিঁদুর’, হাফিজ সইদসহ ৩ জঙ্গিকে ফেরত দিতে পাকিস্তানের প্রতি ভারতের চাপ
Connect with us

অপারেশন সিঁদুর

শেষ হয়নি ‘অপারেশন সিঁদুর’, হাফিজ সইদসহ ৩ জঙ্গিকে ফেরত দিতে পাকিস্তানের প্রতি ভারতের চাপ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: সীমান্তে থমথমে পরিস্থিতি। নিয়ন্ত্রণরেখায় মোতায়েন ভারতীয় সেনার কামান, আকাশে প্রস্তুত ‘আকাশতি’ অর্থাৎ হিমস্ফীতি, যা পড়শি দেশের উসকানির জবাবে তীব্র প্রতিক্রিয়ার সংকেত। এই প্রেক্ষাপটে ভারত সরকার স্পষ্ট বার্তা দিয়েছে—‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) এখনও শেষ হয়নি। পাকিস্তানকে তিন কুখ্যাত সন্ত্রাসীর হস্তান্তর করতে হবে।

সোমবার ইজরায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জে পি সিং (J.P. Singh) এক ইজরায়েলি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “পহেলগাঁওয়ে ধর্ম দেখে ২৬ নিরীহ মানুষকে হত্যার পর ভারত জেহাদি ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। আমাদের লক্ষ্য পাকিস্তান ছিল না, কিন্তু তারা সজীব প্রমাণ দিয়েছে যে ইসলামাবাদ জঙ্গিদের আশ্রয় ও সুরক্ষা দিচ্ছে।”

আরও পড়ুনঃ পরপর নাশকতার ঘটনায় প্রশ্নের মুখে রেল নিরাপত্তা, ফের চাঞ্চল্য উত্তরপ্রদেশে

তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলবে এবং কোনও জঙ্গিকে রেহাই দেওয়া হবে না। অপারেশন সিঁদুর এখনও চলছে এবং লস্কর-ই-তইবার (LeT) প্রধান হাফিজ সইদ (Hafiz Saeed), জাকিউর রহমান লখভি (Zakiur Rehman Lakhvi) ও মুম্বই হামলার অভিযুক্ত সাজিদ মির (Sajid Mir)সহ কুখ্যাত তিন সন্ত্রাসীকে ভারতের হাতে তুলে দিতে হবে।”

Advertisement
ads

উল্লেখ্য, গত ৭ মে পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিশোধে ভারত পাক অধিকৃত কাশ্মীরে ব্যাপক অভিযানে নামে। ওই অভিযানে সওয়া নাল্লা, সারজাল, মুরিদকে, কোটলি, কোটলি গুলপার, মেহমোন্না জোয়া, ভিমবের ও ভাওয়ালপুরের জঙ্গি ঘাঁটিতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যার ফলে শতাধিক সন্ত্রাসী নিহত হয়। এই হামলায় জইশ প্রধান মাসুদ আজহারের (Masood Azhar) পরিবারের ১২ সদস্য মারা যায়।

মাসুদ আজহারকে মুক্তি দিতে হয়েছিল ২০০১ সালের কান্দাহার বিমান অপহরণের ঘটনায়। এবার ভারত লস্কর প্রধান হাফিজসহ তিন জন সন্ত্রাসীকে ফেরত দাবি করছে, যাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী হয়।

Continue Reading
Advertisement