হামলা
২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ, দিল্লি থেকে বহিষ্কৃত পাক হাইকমিশন কর্মকর্তা
ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে আপাত শান্তির আবরণ থাকলেও, কূটনৈতিক স্তরে দ্বিপাক্ষিক টানাপোড়েন ফের চরমে। এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ (Persona Non Grata) বলে ঘোষণা করে দেশ ছাড়ার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। অভিযুক্ত পাক কূটনীতিককে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs) এক বিবৃতিতে জানিয়েছে, “ভারতে তাঁর কূটনৈতিক মর্যাদার সীমা লঙ্ঘন করার অভিযোগে দিল্লিস্থ পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তাঁকে অবিলম্বে ভারত ছাড়তে হবে।”
The Government of India has declared a Pakistani official, working at the Pakistan High Commission in New Delhi, persona non grata for indulging in activities not in keeping with his official status in India. The official has been asked to leave India within 24 hours. Charge d’… pic.twitter.com/0kS1Hg2lXJ
— ANI (@ANI) May 13, 2025
এই নির্দেশ ইতিমধ্যেই পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স-এর কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তবে ওই কর্মকর্তার পরিচয় এবং কার্যকলাপ সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ভারত সরকার।
তবে সূত্রের খবর, পাকিস্তানি ওই কর্মকর্তা ভারতীয় সেনার গতিবিধি সংক্রান্ত স্পর্শকাতর তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন। সন্দেহ করা হচ্ছে, এটি একটি গুপ্তচরবৃত্তির ঘটনা, যা সরাসরি ভারতের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি হয়ে উঠতে পারত। সেই কারণেই কেন্দ্রীয় সরকার দ্রুত পদক্ষেপে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, এর আগে এমন ঘটনা একাধিকবার ঘটেছে। কূটনৈতিক শিষ্টাচার মেনে সাধারণত উভয় দেশই এই ধরনের পদক্ষেপের পাল্টা ব্যবস্থা নেয়। ফলে পাকিস্তানও পাল্টা কোনও ব্যবস্থা নেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।
