পাকিস্তানের মর্টার হানায় কাশ্মীরে মৃত মহিলা, পাল্টা জবাবে কাঁপল ইসলামাবাদ-লাহৌর
Connect with us

হামলা

পাকিস্তানের মর্টার হানায় কাশ্মীরে মৃত মহিলা, পাল্টা জবাবে কাঁপল ইসলামাবাদ-লাহৌর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জম্মু ও কাশ্মীর সীমান্তে ফের উত্তেজনা। নিয়ন্ত্রণরেখা (LoC) বরাবর সংঘর্ষবিরতির নিয়ম ভেঙে একাধিকবার হামলা চালাল পাকিস্তান (Pakistan)। বৃহস্পতিবার (Thursday) রাত থেকে শুক্রবার (Friday) ভোর পর্যন্ত উত্তর কাশ্মীরের (North Kashmir) বারামুলা জেলার উরিতে (Uri) সীমান্তের ও-পার থেকে ছোড়া মর্টারের আঘাতে মৃত্যু হয়েছে এক মহিলার। আহত হয়েছেন আরও এক স্থানীয় বাসিন্দা।

শুক্রবার সকালেই পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছে যান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তিনি।

ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, ওই রাতেই পাকিস্তান একাধিক বার ড্রোন হামলার চেষ্টা করে। জম্মু (Jammu), রাজস্থান (Rajasthan) ও পঞ্জাব (Punjab) সীমান্ত বরাবর হানা দেয় একের পর এক ড্রোন। মর্টার ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয় জম্মুর বিস্তীর্ণ এলাকায়। সেনা জানিয়েছে, ভারতীয় সেনার তৎপরতায় অন্তত ৫০টি পাক ড্রোনকে গুলি করে নামানো হয়েছে। প্রতিটি আক্রমণের উপযুক্ত জবাবও দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনা সদর।

আরও পড়ুনঃ পাক হামলায় যমজ শিশু জোয়া-জাইন নিহত, পুঞ্চে প্রতিশোধের দাবিতে ফুঁসে উঠছে জনতা

Advertisement
ads

রাতভর চলা এই উত্তেজনার জেরে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে কার্যত ব্য়াপক সতর্কতা জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয় আলো। চণ্ডীগড় (Chandigarh) সহ বিভিন্ন স্থানে বেজে ওঠে সাইরেন। কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের নিরাপত্তা পরিকাঠামোও সক্রিয় হয়। গোটা পরিস্থিতি অবহিত করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-কে। ফোনে তাঁকে পরিস্থিতির খুঁটিনাটি জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)।

এর পরেই পাল্টা আঘাতে নামে ভারতীয় সেনা। ইসলামাবাদ (Islamabad), লাহোর (Lahore), সিয়ালকোট (Sialkot)-সহ পাকিস্তানের বিভিন্ন কৌশলগত জায়গায় লক্ষ্য করে হামলা চালানো হয়।

সেনা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সাহায্য দেওয়া হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে প্রতি মুহূর্তে। তবে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে আতঙ্কে দিন কাটাচ্ছে সীমান্তবর্তী জনপদগুলি।

Advertisement
ads
Continue Reading
Advertisement