ভয়াবহ জঙ্গিহানা ভূ-স্বর্গে! এক সিদ্ধান্তই প্রাণ বাঁচালো সদ্য বিবাহিত দম্পতির
Connect with us

বিশ্বের খবর

ভয়াবহ জঙ্গিহানা ভূ-স্বর্গে! এক সিদ্ধান্তই প্রাণ বাঁচালো সদ্য বিবাহিত দম্পতির

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গিহামলা। এই হামলায় প্রাণ গিয়েছে ভারতীয় পর্যটক থেকে শুরু করে স্থানীয় মানুষ এবং বিদেশী পর্যটকদের। গোটা দেশজুড়ে এই হামলার ঘটনার আতঙ্ক ছড়িয়েছে। হামলার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রচুর।

জঙ্গি হানায় ইতিমধ্যেই রাজ্যের তিন বাসিন্দার মৃত্যু হয়েছে। এমত অবস্থায় নিজেরদের একটি ভিডিও বার্তা শেয়ার করলেন সমাজ মাধ্যমে। ওই নবদম্পতিরা বললেন, ভগবানের অশেষ কৃপা। একটা সিদ্ধান্ত বদলই বাঁচিয়ে দিল কৃষ্ণনগরের দম্পতিকে।

কিছুদিন আগেই বিয়ে হয়েছে কৃষ্ণনগরের বউবাজার এলাকার সুদীপ্ত দাস ও তাঁর স্ত্রী দেবশ্রুতি দাসের। তাই তারা ঠিক করেছিলেন কাশ্মীরে পহেলগাঁওয়ে ভ্রমণের জন্য। কিন্তু, সিদ্ধান্ত বদল হয় তাদের। পহেলগাঁওয়ের বদলে স্বামী-স্ত্রী মিলে ঘুরতে যান শ্রীনগরের বৈসরনেরই এক শিব মন্দিরে।

তাদের সেই সিদ্ধান্ত বদলই এ যাত্রায় বাঁচিয়ে দিল ওই নবদম্পত্তিকে। এদিন নদিয়ার কৃষ্ণনগরের দম্পতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় জানালেন, এখন তারা নিরাপদে রয়েছেন। তারা দু’জনেই বর্তমানে শ্রীনগরের একটি হোম স্টেতে রয়েছেন।

Advertisement
ads

আরও পড়ুন – কাশ্মীর হামলার পরে পহেলগাঁওয়ে অমিত শাহ, নিহতদের শ্রদ্ধা, তদন্তে নামল এনআইএ

ভিডিও বার্তায় সুদীপ্ত জানিয়েছেন, হামলার ঘটনার সময় তারা বৈসরনের এক শিব মন্দিরে যান পুজো দিতে। কিন্তু, আগে তাদের ঠিক করা হয়েছিল যে তারা যাবেন পহেলগামে। কিন্তু, সেই সময় তারা পহেলগামে না গিয়ে মন্দিরে পুজো দিতে চান।

ওই নবদম্পতিরা জানিয়েছেন, বিয়ের পর প্রথম মধুচন্দ্রিমায় গিয়েছেন কাশ্মীর। তবে ঘুরতে গিয়ে যে, এমন অভিজ্ঞতা হবে তা কল্পনাও করতে পারেননি কখনও। ভিডিও বার্তায় সুদীপ্ত বলেন, আমরা এখন নিরাপদে আছি। কোনও ক্ষতি হয়নি আমাদের। ভগবানের অশেষ কৃপা, তাই আমরা বেঁচে গেছি, কোনো ক্ষতি হয়নি আমাদের। আমরা এখন শ্রীনগরে আছি।

আরও পড়ুন – কাশ্মীর হামলার মাস্টারমাইন্ড সইফুল্লা কসৌরি, TRF-এর নাম জড়ালো তদন্তে

Advertisement
ads