জেলার খবর
মুর্শিদাবাদের পরিস্থিতি কেমন? সাংবাদিক বৈঠকে জানালেন জাভেদ শামিম
নিউজ ডেস্ক: ওয়াকফ বিলের প্রতীবাদে দফায় দফায় অশান্তি ছড়িয়েছে জেলা জুড়ে। বিশেষ করে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান ও জঙ্গিপুরে। অগ্নিসং-ভাঙচুর-পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া, হাসপাতালে হামলা চালানো, বাড়িতে ঢুকে ভয় দেখানো এমনকি বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা, গহনা লুটপাট, টাকা পয়সা নিয়ে পালানো সব কিছুই ঘটেছে।
এবার অশান্ত মুর্শিদাবাদের পরিস্থিতি কেমন আছে? তা সাংবাদিক বৈঠক করে জানালেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। সোমবার সাংবাদিক বৈঠকে জাভেদ শামিম বলেন, মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করলেও গুজব থামান যাচ্ছে না! অর্থাৎ তিনি বলেছেন এলাকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও গুজব ছড়ানো আটকানো যাচ্ছে না, এদিন বৈঠক থেকে নিজেই তা স্বীকার করে নিলেন পুলিশকর্তা।
সেইসঙ্গে হুঁশিয়ারি দিলেন, গুজব ছড়ানোয় কোনও রাজনৈতিক দলের কোনও সংগঠনের হোক বা কোনও সদস্য হোক, আমরা সেটা দেখব না। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলকে উচিত শাস্তি দেওয়া হবে। দরকার পড়লে পাতাল থেকে খুঁজে বের করে অন্যব দোষীদের। কিন্তু শাস্তি তারা পাবেই, শাস্তি তাদের দেবই।
মুর্শিদাবাদে সামগ্রিকভাবে অশান্তির ঘটনায় গ্রেফতারির সংখ্যা ২০০-র বেশি। সোমবার সাংবাদিক বৈঠকে জানালেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। হিংসা-হামলার ঘটনার পরিপ্রেক্ষিতেই তাঁর মন্তব্য, দরকারে দোষীদের পাতাল থেকে খুজে এনে শাস্তি দেওয়া হবে।
আরও পড়ুন – চিকিৎসার গাফিলতিতে মৃত্যু! উত্তেজনা জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে
এই কয়েকদিন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। পুলিশকর্তা বৈঠকে জানালেন, গুজব রুখতেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আবার ইন্টারনেট পরিষেবা চালু করা হচ্ছে। কিন্তু, তাও গুজব এখনও আটকানো যাচ্ছে না।
তাঁর দাবি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই ভুয়ো খবর ছড়িয়ে অশান্তি বাড়ানোর চেষ্টা করছেন। এই ভুয়ো খবরের জন্য পরিস্থিতি স্বাভাবিক হলেও মানসিকভাবে মানুষ স্বাভাবিক হতে পারছেন না। প্রতিনিয়ত ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা করছে একদল।
জাভেদ শামিমের দাবি, এই ভুয়ো খবর গুলি সাধারণ মানুষ বিশ্বাস করলে তবে তাদের আরও বিপদের মুখে পড়তে হবে। পুলিশকর্তার দাবি, গত ৩৬ ঘণ্টায় নতুন করে কোনও অশান্তির খবর মেলেনি। আসতে আসতে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। ছন্দে ফিরছে মুর্শিদাবাদ।
আরও পড়ুন – ওয়াকফ আইনের প্রতিবাদ ভাঙড়ে! পুলিশ-আইএসএফ সংঘর্ষ, অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে
