১৭ বছর পর রায়! জয়পুর বিস্ফোরণে দোষী চারজনের প্রত্যেকের যাবজ্জীবন
Connect with us

দেশ

১৭ বছর পর রায়! জয়পুর বিস্ফোরণে দোষী চারজনের প্রত্যেকের যাবজ্জীবন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রায় ১৭ বছর পর অবশেষে রায় ঘোষণা হল ২০০৮ সালের ভয়াবহ জয়পুর বিস্ফোরণ কাণ্ডে। ওই ঘটনায় জড়িত চার অভিযুক্তকে আজীবন কারাদণ্ড দিল রাজস্থানের একটি বিশেষ আদালত। বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ৮০ জন, আহত হয়েছিলেন প্রায় ১৭০ জন মানুষ।

২০০৮ সালের ১৩ মে, রাজস্থানের জয়পুর শহরের ব্যস্ত বাজার এলাকায় একের পর এক আটটি জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটে।
টার্গেট করা হয়েছিল ত্রিপোলিয়া বাজার, মানস চক, হনুমান মন্দির, চটি চৌপল, জোহরি বাজার-সহ একাধিক জনবহুল এলাকা। ঘটনাটি গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল।

এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন—

১.সরওয়ার আজমি

Advertisement
ads

২.শাহবাজ হুসেন

৩.সাইফুর রহমান

৪.মহম্মদ সইফ

তাঁদের বিরুদ্ধে UAPA (Unlawful Activities Prevention Act) ও বিস্ফোরক পদার্থ আইনে গুরুতর ধারায় অভিযোগ গঠন করা হয়েছিল। বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় ২০১৯ সালে শাহবাজ-কে তথ্যের অভাবে অব্যাহতি দিয়েছিল আদালত। ২০২৩ সালে জয়পুর হাইকোর্টও সকল অভিযুক্তকে মুক্তি দেয়। তবে, নিম্ন আদালতে মামলাটি ফের বিচারাধীন হলে, দীর্ঘ শুনানির শেষে এবার চারজনকেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

Advertisement
ads

আরও পড়ুনঃ অমানবিক আচরণ’— আমেরিকার বিমানবন্দরে হেনস্থার অভিযোগ ভারতীয় মহিলা উদ্যোগপতির

এই রায়কে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিস্ফোরণকাণ্ডে ন্যায়বিচার চেয়ে যাঁরা দীর্ঘদিন ধরে লড়াই করে গিয়েছেন, তাঁদের অনেকেই আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Continue Reading
Advertisement