জন্মদিনে জামনগর থেকে দ্বারকাধীশ মন্দির পর্যন্ত পদযাত্রা সম্পন্ন করলেন অনন্ত আম্বানি
Connect with us

দেশের খবর

জন্মদিনে জামনগর থেকে দ্বারকাধীশ মন্দির পর্যন্ত পদযাত্রা সম্পন্ন করলেন অনন্ত আম্বানি

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: আজ ৬ই এপ্রিল। একদিকে যেমন দেশজুড়ে রামের আরাধনায় মেতে উঠেছেন বঙ্গবাসী। আরেকদিকে আজ জন্মদিনের দিন দীর্ঘ পদযাত্রা সম্পন্ন করলেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি। ১৭০ কিমি দীর্ঘ পদযাত্রা সম্পন্ন করলেন অনন্ত আম্বানি।

রবিবার জন্মদিনের দিন গুজরাটের জামনগর থেকে দ্বারকাধীশ মন্দির পর্যন্ত ১৭০ কিমি পদযাত্রা পূর্ণ হল অনন্তের। দীর্ঘ কিলোমিটারের এই পদযাত্রায় সামিল হয়েছিলেন এশিয়ার সবচেয়ে ধোনি ব্যক্তি মুকেশ আম্বানি। যারা অনন্তের সঙ্গে এই যাত্রায় সামিল হয়েছিলেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি একবারও ভুলে যাননি অনন্ত আম্বানি।

রবিবারের অনন্ত আম্বানির এই পদযাত্রায় সামিল হয়েছিলেন তাঁর বাবা মুখেশ আম্বানি, অনন্তের মা নীতা আম্বানি। সঙ্গে ছিলেন অনন্তের স্ত্রী রাধিকা মার্চেন্ট। অনন্তের স্ত্রী রাধিকার কথায়, গত বছর বিয়ের পরে অনন্তের এই পদযাত্রায় যাওয়ার ইচ্ছে ছিল, অবশেষে এখন সেই ইচ্ছে পূরণ হয়েছে অনন্তের। তিনি বলেন, ২০২৫ সালে অর্থাৎ এই বছর অনন্ত ৩০ বছরে পা দিল। অনন্তের জন্মদিন যে আমরা এখানে এভাবে পালন করছি, আমি তার জন্য অত্যন্ত খুশি। পদযাত্রায় যেমন অনন্ত সবাইকে ধন্যবাদ জানিয়েছিলেন ঠিক তেমনই পদযাত্রায় সামিল সকলকে ধন্যবাদ জানান রাধিকার।

আরও পড়ুন – রামনবমীতে দেশের প্রথম ‘উল্লম্ব’ রেল সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

Advertisement
ads

মার্চের ২৯ তারিখে অনন্ত আম্বানি ১৭০ কিমির এই দীর্ঘ পদযাত্রা শুরু করেছিলেন। অনন্তের কথায়, এ আমার আধ্যাত্মিক যাত্রা। আমি ভগবানের নাম নিয়েই শুরু করেছিলাম এই যাত্রা, তার নামেই শেষ করবো এই যাত্রা। দ্বারকাধীশ দেবের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাতে চাই। যারা এখানে আমাদের সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

অনন্ত এদিন আরও জানান, তিনি যখন তাঁর বাবা মুখেশ আম্বানিকে এমন এক আধ্যাত্মিক পদযাত্রা শুরু করার কথা ভাবছেন, তাঁর বাবাও তাঁকে অনেক উৎসাহ দিয়েছিলেন। অনন্ত জানান, আমার এই পদযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার পেছনে বাবার দেওয়া উৎসাহ ও সাহসের কথা বলতে চাই।

আরও পড়ুন – হাসিনাকে ঘিরে বিতর্কে মুখ খুললেন ইউনূস, ভারতের হস্তক্ষেপ চাইলেন

Advertisement
ads
Continue Reading
Advertisement