আপত্তি সত্ত্বেও রাজ্যসভায় পাশ সংশোধনী বিল, থাইল্যান্ড থেকে বার্তা মোদীর
Connect with us

বিশ্বের খবর

আপত্তি সত্ত্বেও রাজ্যসভায় পাশ সংশোধনী বিল, থাইল্যান্ড থেকে বার্তা মোদীর

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: দীর্ঘ তর্ক-বিতর্কের পর অবশেষে লোকসভার পর রাজ্যসভায় পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। বিলটির পক্ষে লোকসভায় ভোট দিয়েছিলেন ২৮৮ জন সাংসদ এবং বিপক্ষে ভোট দিয়েছিলেন ২৩২ জন সাংসদ। রাজ্যসভায় রাত ২টো ৩৪ মিনিটে এই ভোটাভুটির ফল ঘোষিত হয়। সংশোধনী বিলটির পক্ষে ১২৮টি ভোট এবং বিপক্ষে ৯৫টি ভোট পড়ে উচ্চকক্ষে।

সংশোধনী বিলটি পাশ করাতে বিজেপির প্রয়োজন ছিল ১১৯টি ভোটের। তবে তারা সেই সংখ্যা থেকে বেশ কিছুটা বেশি ভোটই পায়। মাত্র ৩৩ ভোটের ব্যবধানে বিলটি পাশ হয় সংসদের উচ্চকক্ষে। ওয়াকফ সংশোধনী বিল পাশ হতেই এক্স হ্যান্ডেলে ঐতিহাসিক মুহূর্ত বলে লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিরোধীদের প্রবল আপত্তি থাকে সত্ত্বেও বিজেপি তথা আরএসএসের আরও একটি প্রতীক্ষিত এজেন্ডার বাস্তবায়ন হল। ওয়াকফ বিল পাশ হতেই উচ্ছাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আর্থসামাজিক ন্যায়ের লক্ষ্যে ঐতিহাসিক পদক্ষেপ’, এটা ঐতিহাসিক মুহূর্ত।

বস্তুত, এই বিলে তিন তালাক বাতিল, ওয়াকফ বোর্ডের ক্ষমতা ছাঁটাই, অভিন্ন দেওয়ানি বিধি সংঘের পুরনো এজেন্ডা। ইতিমধ্যেই তিন তালাক বাতিল করা হয়েছে ওয়াকফ আইন এনে। এবার ওয়াকফ বোর্ডের ডানা ছাঁটার কাজটিও সম্পন্ন হয়ে গেল।

Advertisement
ads

আরও পড়ুন – দ্বিপাক্ষিক বৈঠক সারলেন মোদী-ইউনুস! হাজির ছিলেন জয়শঙ্করও

উল্লেখ্য, ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে রয়েছেন প্রধানমন্ত্রী নরনেন্দ্র মোদী। লোকসভা বা রাজ্যসভা, ওয়াকফ বিল নিয়ে কোনো ককক্ষে আলোচনায় তিনি অংশ নেননি তিনি। লোকসভায় বিজেপির তরফে আলোচনার নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে বিজেপির হয়ে রাজ্যসভায় নেতৃত্ব দিয়েছেন জেপি নাড্ডা।

গতকাল ভোররাতে সংসদের উচ্চকক্ষে বিলটি পাশ হতেই প্রধানমন্ত্রী মপদী সোশ্যাল মিডিয়া লেখেন, “সংসদের দুই কক্ষে অর্থাৎ লোকসভা ও রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েয়াটা এক ঐতিহাসিক মুহূর্ত। আর্থসামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে যে প্রয়াস চালাচ্ছি, সেদিকে এক উল্লেখযোগ্য পদক্ষেপ। যারা বহুদিন ধরে প্রান্তিক হয়ে রয়েছেন, যাদের কণ্ঠস্বর করে এতদিন গুরুত্ব দেওয়া হত না। এই বিল তাঁদের জন্য সাহায্য করবে।

আরও পড়ুন – মোদী-ইউনুস বৈঠক! ব্যাঙ্ককে রওনা দিলেন মোদী, ইউনুসও বিমানে

Advertisement
ads