রাজ্যের খবর
৭০ বছরের বৃদ্ধাকে মার! হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের
নিউজ ডেস্ক: হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়। প্রাক্তন পুলিশ অফিসার তথা ডেবরার বিধায়ক হুমায়ুন কবির-এর ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়। হুমায়ুন কবিরের ছেলে সারিক কবীরের বিরুদ্ধে বড় অভিযোগ।
৭০ বছরের বৃদ্ধকে মারধর, অভিযোগ দায়ের থানায়। জানা গিয়েছে, ওই বৃদ্ধা তিনি আতিউর রহমান নামের এক ব্যক্তির গাড়ি দেখভাল করতেন দীর্ঘদিন ধরে। ওই বৃদ্ধার মালিকের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো হুমায়ুন কবিরের ছেলে সারিক কবিরের বিরুদ্ধে। ঠিক কি ঘটেছে? কেনই বা বৃদ্ধার মালিকের গাড়ি ভাঙচুর করা হল?
অভিযোগকারী ওই বৃদ্ধার দাবি, তিনি আতিউর রহমান নামের এক ব্যক্তির গাড়ি দেখভাল করেন। কিন্তু, কিছুদিন আগে সেই গাড়ি খারাপ হয়ে যায়। যার জন্য তিনি তাদের আবাসনের একটি নির্দিষ্ট জায়গায় গাড়িটি রেখেছিলেন। তবে হুমায়ুন কবীরের ছেলে সারিক কবীর নির্দিষ্ট ওই জায়গাটিকে নিজের গ্যারেজ বলে দাবি করে। শুধু তাই নয়, গাড়িটি ভাঙচুর করা হয় এবং ৭০বছরের ওই বৃদ্ধাকেও মারধর করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন – মদের আড্ডায় ভয়ংকর পরিণতি, বন্ধুর হাতে প্রাণ গেল যুবকের
হুমায়ুন কবিরের ছেলে সারিক কবির ওই বৃদ্ধকে গালিগালাজ করে এমনকি প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ। এই মর্মে লেক থানায় সারিক কবিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধা। অভিযোগপত্রে তিনি এও উল্লেখ করেছেন, এই ঘটনার কারণে তাঁর প্রেশার বেড়ে যায় যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পুলিশের কাছে বৃদ্ধা আর্জি জানিয়েছেন, সারিক কবিরের বিরুদ্ধে এফআইআর করে যাতে কড়া পদক্ষেপ নেওয়া হয়।
যদিও এই ঘটনায় হুমায়ুন কবীর বা তাঁর ছেলে সারিক কবিরের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ঘটনার কিছু সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক একটি গাড়ির কাচ ভাঙছেন এবং পরবর্তী সময়ে আবাসনের কয়েকজনের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হচ্ছে। ফুটেজ দেখে অনুমান করা যায় তখন ওই সময় অভিযোগকারী ওই বৃদ্ধার রয়েছেন বলে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন – অন্ধকারের বলি! নিখোঁজ সাংবাদিকের অর্ধদগ্ধ দেহ উদ্ধার, গ্রেপ্তার ৪
