দক্ষিণ দিনাজপুর
পার্থপ্রতিমায় বাজি বিস্ফোরণ! গ্রেফতার বাড়ির বড় ছেলে চন্দ্রকান্ত বণিক
নিউজ ডেস্ক: গতকাল ভয়াবহ বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছে দক্ষিণবঙ্গের পাথরপ্রতিমায়! এই বাজি বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড এলাকায়। মর্মান্তিক ঘটনায় মঙ্গলবার সকালে হাহাকারের চিত্র এলাকায়।
এবার পাথরপ্রতিমায় বাজি বিস্ফোরণের ঘটনায় বণিক পরিবারের মূল অভিযুক্ত কারখানার মালিক ওরফে চন্দ্রকান্ত বণিককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, চন্দ্রকান্ত বণিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে ।
বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিক ও তাঁর ভাই তুষার বণিকের বিরুদ্ধে বিপজ্জনক বস্তু ঘরে মজুত, অনিচ্ছাকৃত খুনের ধারা-সহ ফায়ার সার্ভিস অ্যাক্টে মামলা রুজু হয়েছে। চন্দ্রকান্ত গ্রেফতার হলেও এখনও পর্যন্ত খোঁজ নেই অন্য অভিযুক্ত তুষারের। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত, গত সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকার দক্ষিণ রায়পুরের ৩ নম্বর ঘেরিতে বণিক বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বাজি বিস্ফোরণের ফলে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে আশেপাশের এলাকায়। সেই ঘটনায় মৃত্যু হয়েছে বণিক পরিবারের চার শিশু-সহ মোট আট জন সদস্যের। ঘটনার খবর পেয়ে সঙ্গে ওসঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
আরও পড়ুন – ভয়াবহ বিস্ফোরণ পাথরপ্রতিমায়! মৃত, ৮ NIA তদন্তের দাবি দিলীপ-সুকান্তর
পুলিশ গিয়ে জানতে পারে, ঘরে প্রচুর পরিমাণ বাজি ও বাজির মশলা মজুত রাখায় এই দুর্ঘটনা ঘটেছে বলে। এই ঘটনায় মঙ্গলবারই অভিযুক্ত চন্দ্রকান্ত বণিককে আটক করেছিল পুলিশ। জানা যাচ্ছে, এদিন তাকে তোলা হবে কাকদ্বীপ আদালতে।
পরিবারের এত সদস্যের সৎকার মিটতে না মিটতেই গ্রেফতার বাড়ির বড় ছেলে চন্দ্রকান্ত বণিক। বাজি বিস্ফোরণের ঘটনায় মৃত্যু মিছিল ওই এলাকায়। এদিকে আটজনের মৃত্যুর বীভৎসতা তাড়া করে বেড়াচ্ছে পরিবারের বাকি আত্মীয়দের এমনকি প্রতিবেশীদেরও।
আরও পড়ুন – গুলি-বোমাবাজির ঘটনায় হাইকোর্টে স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং
