লখনউয়ে পণ না আনায় স্ত্রীর উপর তিন তালাক, অভিযুক্ত স্বামী গ্রেফতার
Connect with us

ভাইরাল খবর

লখনউয়ে পণ না আনায় স্ত্রীর উপর তিন তালাক, অভিযুক্ত স্বামী গ্রেফতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের লখনউয়ে পণ বাবদ ৩ লক্ষ টাকা না আনায় স্ত্রীর উপর অত্যাচার ও তিন তালাক দেওয়ার অভিযোগ উঠল স্বামী গুরফান আনসারির বিরুদ্ধে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর থেকেই গুরফান ও তার পরিবারের সদস্যরা পণের জন্য নির্যাতন করছিলেন শাহিন নামক স্ত্রীকে। শাহিনের দাবি, তার স্বামী ৩ লক্ষ টাকা পণ ও একটি বাইকের দাবি করেছিলেন। এই দাবিতে গুরফান তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।

আরও পড়ুনঃ রাজস্থানে বিষাক্ত গ্যাস লিক, ৪০ আহত, এক কারখানা মালিকের মৃত্যু

শাহিন অভিযোগ করেছেন, গত ২৭ ডিসেম্বর গুরফান ও তার পরিবার শাহিনের বাপের বাড়িতে গিয়ে অকথ্য গালিগালাজ শুরু করে এবং পণ বাবদ টাকা আনার জন্য চাপ দিতে থাকে। প্রতিবাদ করায় গুরফান তার পেটে লাথি মারেন এবং ঈদের আগেই পণ নিয়ে আসার হুমকি দেন। এরপর স্বামী গুরফান স্ত্রীর বিরুদ্ধে তিন তালাক দেন।

এ ঘটনায় শাহিন গুরফান, তার শ্বশুর আসলাম আনসারি, শাশুড়ি নাসরিন আনসারি ও অন্যান্য পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তিন তালাক বিরোধী আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement
ads