দাম কমলো বাণিজ্যিক গ্যাসের, কার্যকরী হল নতুন সিলিন্ডারের দাম
Connect with us

কলকাতা

দাম কমলো বাণিজ্যিক গ্যাসের, কার্যকরী হল নতুন সিলিন্ডারের দাম

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: বাংলার নতুন অর্থবর্ষের শুরুতেই স্বস্তি! এক ধাক্কায় অনেকখানি দাম কমে গেল বাণিজ্যিক গ্যাসের দাম। ১লা এপ্রিল থেকে কার্যকরী নতুন সিলিন্ডারের দাম। মাথাপিছু প্রতি ৪১ টাকা করে কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় এখন ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলো। এখনকার দাম কমে দাঁড়িয়েছে ১৮৭২ টাকা। কিন্তু, গৃহস্থালির কাজে ব্যবহৃত ১৪ কেজি সিলিন্ডারের দাম কমেনি। শুধুই কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম।

এখন প্রশ্ন হল এই বাণিজ্যিক গ্যাস কি? অনেকেই হয়তো জানেন না সেই উত্তর!

বিভিন্ন হোটেল-রেস্তরাঁ বা ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয় রান্নার কাজে। মূল্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লে নিঃসন্দেহে তা চাপ বাড়ায় ব্যবসায়ীদের। চাপে পড়েন এলপিজি চালিত গাড়ির মালিকরাও। ফলে সাধারণ মানুষের উপরও সরাসরি না হলেও, পরোক্ষে মূল্যবৃদ্ধির চাপ খানিকটা পরে। এবার এপ্রিল মাসটুকু অন্তত স্বস্তিতে থাকবেন আমজনতা।

LPG সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে, আজ অর্থাৎ ১লা এপ্রিল মঙ্গলবার থেকে কলকাতায় সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমে হল ১৮৭২ টাকা। গত মাসে মার্চে এই দাম ছিল ১৯১৩ টাকা। তবে সেবার সিলিন্ডার প্রতি পিছু ৬ টাকা করে বেড়েছিল। ফেব্রুয়ারি মাসে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯০৭ টাকা।

Advertisement
ads

আরও পড়ুন – ওষুধে এপ্রিল ফুল ! প্রায় ৭০০ টি ওষুধের দাম বাড়বে আজ, আমজনতার কপালে চিন্তার ভাঁজ

নতুন অর্থবর্ষ শুরু হতেই সিলিন্ডারের দাম বেশ খানিকটা কমানোর সিদ্ধান্ত নিল এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি। নতুন দর অনুযায়ী, কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম গিয়ে কমলো ১৮৭২ টাকা। মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম ১৭১৪ টাকা। দিল্লি এবং চেন্নাইয়ে যথাক্রমে সিলিন্ডারের দাম ১৭৬২ এবং ১৯২৪ টাকা।

বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। জানুয়ারি মাসেও কিছুটা কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম। এর আগে ফেব্রুয়ারি মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট পাশের আগে সামান্য একটু কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। ফের মার্চ মাসে বেড়ে যায় বাণিজ্যিক গ্যাসের দাম। এবার নতুন অর্থবর্ষের শুরুতেই একলাফে কমে গেল বাণিজ্যিক গ্যাসের দাম। ফলে লাভের আসায় ব্যবসায়ীরা।

আরও পড়ুন – ১লা এপ্রিল থেকে জাতীয় সড়কে বেড়ে গেল টোল ট্যাক্স

Advertisement
ads
Continue Reading
Advertisement