দেশের খবর
ওষুধে এপ্রিল ফুল ! প্রায় ৭০০ টি ওষুধের দাম বাড়বে আজ, আমজনতার কপালে চিন্তার ভাঁজ
নিউজ ডেস্ক: ১লা এপ্রিল থেকে দাম বাড়ছে অনেক চেনা ওষুধের। প্রায় ৭০০ টি ওষুধের দাম বাড়বে আজ, মঙ্গলবার থেকে। আগের তুলনায় ১.৭৮ শতাংশ পর্যন্ত বাড়বে ওষুধের দাম। এই ওষুধগুলির মধ্যে রয়েছে একাধিক জীবনদায়ী ওষুধ। তবে শুধু ওষুধ নয়, এর পাশাপাশি দাম বাড়ছে স্টেন্ট-অর্থোপেডিক চিকিৎসা সরঞ্জামেরও। একই সঙ্গে দাম বাড়বে সেন্টেরও। এক ধাক্কায় উর্ধমুখী হবে ওষুধের দাম। ফলে চিন্তার ভাঁজ আমজনতার কপালে।
১লা এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকেই ওষুধের বর্ধিত দাম দেশজুড়ে কার্যকর হবে। ৭০০টি ওষুধের মধ্যে রয়েছে অনেক জীবনদায়ী ওষুধ। ওয়াকিবহাল বলছে, এমনিতেই এখন বর্তমানে যা ওষুধের দাম তাতেই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। অনেকে টাকার জন্য পুরো ওষুধই খেতে পারছেন না। এমত অবস্থায় এক ধাক্কায় বাড়ছে ওষুধের দাম।
যেসব ওষুধের দাম বাড়তে চলেছে তার মধ্যে প্রায় সব ধরনের ওষুধ রয়েছে। যেমন- জ্বর, কিডনি, রক্তচাপ রক্তের বিভিন্ন রোগ যেমন- সিকেল সেল, রক্ত পাতলা করা, রক্ত জমাট বাঁধা, হিমোফিলিয়ার ওষুধ রয়েছে। এছাড়াও ডায়েরিয়া, গ্যাস্ট্রো, স্ট্রোক, পক্ষাঘাত, কোলেস্টেরল, ইনসুলিন, ব্যথা নাশকের ওষুধও রয়েছে দাম বৃদ্ধির তালিকায়। বলে রাখা ভালো, শুধু ওষুধের স্ট্রিপ বা একটি করে পাতা নয়। প্রতিটি ট্যাবলেট অথবা ক্যাপসুলের দাম বৃদ্ধি হবে।
আরও পড়ুন – ১লা এপ্রিল থেকে জাতীয় সড়কে বেড়ে গেল টোল ট্যাক্স
এইসব জীবনদায়ী ওষুধের পাশাপাশি দাম বাড়ছে স্টেন্ট-অর্থোপেডিক চিকিৎসার। এদিকে এই দাম বাড়ায় সায় দিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। তাদের তরফে বলা হয়েছে, আগের তুলনায় এখন কাঁচামালের দাম বৃদ্ধি হয়েছে তাই সামঞ্জস্যতা বজায় রাখার জন্য ওষুধের দাম বৃদ্ধি করা হচ্ছে।
গত বছর ২০২৪ সালের মে মাসে নিয়মিত ব্যবহৃত হওয়া ৪১টি সাধারণ ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় রয়েছে অ্যাজমা, টিবি, গ্লুকোমা সহ মানসিক রোগ, থ্যালাসেমিয়া, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, লিভার সংক্রান্ত রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ।
কিন্তু, চলতি বছরের এপ্রিল মাস থেকে ৭০০টি ওষুদের পাইকারি বাজারে দাম বৃদ্ধির হওয়ায়, চিকিৎসা ব্যবস্থায় দেশের গরিব ও মধ্যবিত্তদের হাতের বাইরে আরও বেরিয়ে গেল।
