গাজায় প্রতিরোধের নতুন অধ্যায়, হামাস-বিরোধী আন্দোলনে উত্তাল জনতা
Connect with us

ভাইরাল খবর

গাজায় প্রতিরোধের নতুন অধ্যায়, হামাস-বিরোধী আন্দোলনে উত্তাল জনতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গাজার রাস্তায় নেমেছে শয়ে শয়ে মানুষ, হামাসের বিরুদ্ধে উঠেছে প্রতিবাদী স্লোগান। যুদ্ধের বিভীষিকা আর সহ্য করতে না পেরে এবার তারা হামাসকে গাজা ছাড়ার আহ্বান জানাচ্ছে। লাগাতার ইজরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার।

আরও পড়ুনঃস্ট্যাচু অফ লিবার্টি ফেরত চেয়ে ফ্রান্সের দাবি, আমেরিকার প্রত্যাখ্যান

এর মধ্যে ১৫ হাজারের বেশি শিশু, প্রায় ৯০০টি সদ্যোজাতও রয়েছে। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে আরও অনেক লাশ চাপা পড়ে আছে, যা মৃতের সংখ্যা আরও বাড়িয়ে তুলবে।

গাজার সাধারণ মানুষের একটাই দাবি—এই ধ্বংসের রাজনীতি বন্ধ হোক, তারা শান্তিতে বাঁচতে চায়। দীর্ঘদিনের যুদ্ধ আর সহ্য করতে না পেরে এবার গাজার রাজপথেই হামাস-বিরোধী স্লোগান উঠেছে, যেখানে মানুষ চাইছে নতুন পথ, চাইছে শান্তি।

Advertisement
ads