হাইকোর্টে স্বস্তি সুজয়কৃষ্ণর! বাড়ানো হল অন্তর্বর্তী জামিনের মেয়াদ
Connect with us

Uncategorized

হাইকোর্টে স্বস্তি সুজয়কৃষ্ণর! বাড়ানো হল অন্তর্বর্তী জামিনের মেয়াদ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র অসুস্থ থাকায় তাঁর চিকিৎসার জন্য আদালত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল। এবার তাঁর জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল । অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি জামিনের শর্ত কমানোর আবেদনও জানানো হয়েছিল। এবার তাঁর সেই আবেদনেই সিলমোহর পড়লো।

জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত অন্তর্বর্তী জামিনের মেয়াদ রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রর। সেই মেয়াদ বৃদ্ধির জন্য আদালতের কাছে দ্বারস্থ হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র।

বাড়ানো হল কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর অন্তর্বর্তী জামিনের মেয়াদ। আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত মেয়াদ বাড়ানোর নির্দেশ কলকাতা হাইকোর্ট। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকা এবং শৌচালয় ব্যবহারের ক্ষেত্রে একাধিক শর্ত জারি কড়া হয়েছে। এই শর্ত জারি করেছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ।

আরও পড়ুন – আরজি কর মামলা কেস ডায়েরি তলব হাইকোর্টের

Advertisement
ads ads

এদিন সুজয়কৃষ্ণ ভদ্রর স্বাস্থ্য রিপোর্টও জমা দেওয়া হয় আদালতে।কালীঘাটের কাকুর আইনজীবী আরও একবার জানিয়েছেন, একই শৌচালয় ব্যবহারের ফলে সুজয়কৃষ্ণ ভদ্র অস্বস্তি বোধ করছেন। এছাড়া চিকিৎসক ছাড়া কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ জানানো হয় এদিন।

এসব প্রশ্নের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, কেওয়াইসি করানোর জন্যে একজন ব্যাঙ্ককর্মীকে সুজয়কৃষ্ণ ভদ্রর সঙ্গে দেখা করতে দিতে হবে। তাঁর বাড়ির নিচের তলার শৌচালয় ব্যবহার করতে দিতে বাহিনীকে এবং সেখানে তাদের থাকার ব্যবস্থা করতে হবে। সোমবারের আদালতের রায়ে কিছুটা হলেও স্বস্তিতে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পাওয়া সুজয়কৃষ্ণ ভদ্র।

আরও পড়ুন – ধারালো অস্ত্র দিয়ে কোপ প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও তার স্ত্রীকে

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads