বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ফের উদ্বেগ প্রকাশ আমেরিকার, নজর ওয়াশিংটনের
Connect with us

বিশ্বের খবর

বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ফের উদ্বেগ প্রকাশ আমেরিকার, নজর ওয়াশিংটনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে ফের উদ্বেগ জানাল মার্কিন প্রশাসন। বুধবার এক বিবৃতিতে আমেরিকার পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসাত্মক কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে, অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কী ব্যবস্থা নিচ্ছে, সে বিষয়েও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ভারত সফরে এসে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সহ বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুরা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছেন, যা ট্রাম্প প্রশাসনের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও ঢাকা এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, গাবার্ডের মন্তব্য বাস্তবসম্মত নয় এবং নির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়াই তিনি এমন বক্তব্য রেখেছেন।

আরও পড়ুনঃ বাংলাদেশে আরসা প্রধানসহ ১০ রোহিঙ্গা নেতাকর্মী গ্রেফতার

তবে বাংলাদেশের আপত্তি সত্ত্বেও আমেরিকা যে বারবার সংখ্যালঘু নিপীড়ন নিয়ে সরব হচ্ছে, তা আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষত, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ওয়াশিংটন।

Advertisement
ads
Continue Reading
Advertisement