বিধায়কের বিরুদ্ধে অভিযোগ ব্লক নেতৃত্বের
Connect with us

জেলার খবর

বিধায়কের বিরুদ্ধে অভিযোগ ব্লক নেতৃত্বের

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে লড়বার নির্দেশ দিয়েছে রাজ্যনেতৃত্ব। এমনকি মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল বন্ধে সরব হয়েছেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরপরেও মালদার চাঁচলে অব্যাহত বিধায়ক-ব্লক নেতৃত্বের দ্বৈরথ। এবারে বিধায়কের বিরুদ্ধে অভিষেকের কাছে ইমেলে অভিযোগ জানালো ব্লক নেতৃত্ব।

আভ্যন্তরীণ বিবাদ বন্ধে রাজ্য নেতৃত্বের নির্দেশের পরেও অব্যাহত গোষ্ঠীকোন্দল। ফের বিধায়কের ভূমিকা নিয়ে সরব দলেরই ব্লক সভাপতি। এবারে বিধায়কের বিরুদ্ধে অভিযোগপত্র পাঠানো হল তৃণমূলের ব্লক নেতৃত্বের তরফে।

গোটা ঘটনাকে ঘিরে বিতর্কের আবহ মালদার চাঁচলে। দলের সংগঠনকে অন্ধকারে রেখে ইচ্ছে মতো চলছেন বিধায়ক নিহাররঞ্জন ঘোষ,।ব্লক স্তরের দলীয় কর্মসূচিতেও দেখা পাওয়া যায়না।এমনকি সরকারি পদ বিলিতে ইচ্ছে মতো তালিকাও তৈরি করছেন বিধায়ক।

জেলাস্তরের দলীয় বৈঠকে নিহারবাবুর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তৃণমূলের চাঁচল ১ ব্লক সভাপতি শেখ আফসার আলি। এবারে সেই অভিযোগ লিপিবদ্ধ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ই-মেল করে পাঠিয়েছেন ব্লক সভাপতি।

Advertisement
ads

আরও পড়ুন-পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, দেহ লুকোতে ব্যবহার করা হলো সিমেন্টের ড্রাম

অন্যদিকে চাঁচল বিধানসভায় দল পরিচালনার সুবিধার্থে দুজন ব্লক সভাপতি নিয়োগ করা হয়েছে। বিধায়ক নিহাররঞ্জনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন হরিশ্চন্দ্রপুর ১ (বি) তৃণমূল ব্লক সভাপতি মর্জিনা খাতুনও।

তবে অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক নিহাররঞ্জন ঘোষ। তৃণমূল দলকে দুর্বল করে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে ব্লক সভাপতি নানা কান্ড ঘটিয়ে চলেছেন বলে পাল্টা অভিযোগ বিধায়কের। অভিযোগ প্রমাণিত হলে দলের সিদ্ধান্ত মেনে নেবেন বলে দাবী তার।

যদিও এটা সম্পূর্ণভাবে দলের আভ্যন্তরীণ বিষয়। নানা কারণে মতবিরোধ তৈরি হলেও তা সমাধানে দল সচেষ্ট হবে বলে জানিয়েছেন তৃণমূ্লের জেলা মুখপাত্র আশীষ কুন্ডু।

Advertisement
ads

আরও পড়ুন-নাবালিকা গৃহবধূকে হত্যা! অভিযোগের তীরে বিদ্ধ শ্বশুরবাড়ির লোকজন