মুম্বই স্টেশনের শৌচাগারে রক্তাক্ত তরুণী! উদ্ধার করে হাসপাতালে ভর্তি
Connect with us

ভাইরাল খবর

মুম্বই স্টেশনের শৌচাগারে রক্তাক্ত তরুণী! উদ্ধার করে হাসপাতালে ভর্তি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি রেলস্টেশনে এক শৌচাগারের মেঝেতে রক্ত গড়িয়ে পড়তে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ঘটনাটি প্রথমে এক মহিলা যাত্রী দেখতে পান। ভিতরে উঁকি মেরে দেখা যায়, এক তরুণী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, তাঁর হাতের শিরা কাটা। সঙ্গে সঙ্গে রেলপুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ তরুণীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। তাঁর বয়স আনুমানিক ২০-২৭ বছরের মধ্যে। ঘটনাস্থলে রক্ত দিয়ে লেখা ছিল— “আই অ্যাম সরি”। তবে এই বার্তা কার উদ্দেশে লেখা, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃপাকিস্তান-আফগান নাগরিকদের জন্য আমেরিকায় প্রবেশে নতুন কড়াকড়ি!

পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং তরুণীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। কেন তিনি এমন করলেন, কারও সঙ্গে কোনও বিরোধ বা মানসিক চাপে ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীরা জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর ও উদ্বেগজনক।

Advertisement
ads
Continue Reading
Advertisement