বিশ্বের খবর
নমাজের সময় বিস্ফোরণ পাকিস্তানের মাদ্রাসায়, মৃত মৌলানা সহ অন্তত পাঁচ, আহত অনেকে
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসায় বিস্ফোরণ ঘটলো। শুক্রবারের নমাজের সময়ে সাংঘাতিক বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচ জন। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ২০ জন। জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন মাদ্রাসার উপাচার্য তথা ধর্মীয় নেতা মৌলানা হামিদুল হক হাক্কানি।
উপাচার্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে প্রদেশের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা মহম্মদ আলি সইফ। এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ এবং প্রশাসন। উত্তর-পশ্চিম পাকিস্তানের এই অংশটি তালিবান অধ্যুষিত অংশ। খাইবার পাখতুনখোয়া প্রদেশের আক্কোরা খাট্টাক জেলায় রয়েছে ওই মাদ্রাসা। মনে করা হচ্ছে, আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে এই মাদ্রাসায়। যদিও এখনও পর্যন্ত ঘটনার দায় কোনও সংগঠন স্বীকার করে নেয় নি।
আরও পড়ুন – নেকড়ের একতা ও ধৈর্য যা হার মানায় বর্তমান যুগের মানুষকেও
বোমা বিস্ফোরণের ঘটনা জানতে পেরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং উদ্ধারকারী দল। তবে একইভাবে এই ঘটনা ঘটলো , বিস্ফোরণ কী ভাবে ঘটানো হল, তদন্ত করে দেখছে পুলিশ। মনে করা হচ্ছে, সম্ভবত উপাচার্য হাক্কানিই নিশানা ছিল হামলাকারীদের।
প্রশ্ন উঠছে, কেন মাদ্রাসাকেই নিশানা করা হল! বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ঘটনার রিপোর্ট তলব করে আহতদের সব রকম চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন – আফগান শাসনে চাপে ব্রিটিশরা, ৩২৫/৭ এ থামলো আফগানিস্তান
