প্রীতি জিন্টার বিজেপি যোগ! সেই ছুঁতোয় ১৮ কোটির ঋণ মকুব অভিনেত্রীর
Connect with us

বিনোদন

প্রীতি জিন্টার বিজেপি যোগ! সেই ছুঁতোয় ১৮ কোটির ঋণ মকুব অভিনেত্রীর

Dwip Narayan Chakraborty

Published

on

আজ থেকে ১০ বছর আগে প্রীতি জিন্টা একটি ঋণ নিয়েছিলেন। অভিনেত্রী দাবি করেছিলেন, তিনি সেই লোনটি যথাসময় শোধ দিয়ে দিয়েছেন। প্রীতির কথায়, বলে রাখি ১০ বছর কিংবা তার থেকেও বেশি সময় আগে একটি ঋণ নেওয়া হয়েছিল এবং সেটি সম্পূর্ণরূপে ফেরত দেওয়া হয়েছে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এবং ভবিষ্যতে কোনও ভুল বোঝাবুঝি হবে না এনিয়ে।

কোন প্রসঙ্গে এমন কথা বললেন অভিনেত্রী? আর কেনই বা বললেন? কি এমন ঘটলো?

আরও পড়ুন – সাধিকার বেশে তামান্না! প্রয়াগরাজের মহাকুম্ভে ‘ওডেলা ২’-এর ঝলক প্রকাশ

কয়েকদিন আগেই কুম্ভে ডুব দিয়েছেন প্রীতি। এদিকে বিদেশি নাগরিককে বিয়ের পর লস এঞ্জেলসে সংসার পেতেছেন। যদিও দেশে আসা-যাওয়া লেগেই রয়েছে। এবার তাঁর নামে ঋণ মকুবের অভিযোগ তোলার জন্য কংগ্রেস কেরালা পেজটির সমালোচনা করেছেন তিনি। তিনি বলেন, আমার সমাজমাধ্যমের অ্যাকাউন্টগুলি আমি নিজেই পরিচালনা করি, ভুয়ো খবর প্রচার করতে আপনাদের লজ্জা করে না! কেউ আমার জন্য কোনও ঋণ অনুমোদন করেনি। আমি হতবাক যে একটি রাজনৈতিক দল বা তাদের প্রতিনিধি আমার নাম এবং ছবি ব্যবহার করে ভুয়ো খবর প্রচার করছে এবং জঘন্য রটনা।

Advertisement
ads

কিন্তু কি এমন ঘটলো? অভিযোগ টাই বা কি? জানুন…

সম্প্রতি নিউ ইন্ডিয়া কো অপারেটিভ ব্যাঙ্ক অভিনেত্রী প্রীতি জ়িন্টার ১৮ কোটি টাকার ঋণ মকুব করেছেন বলে এমন অভিযোগ আনা হয়েছে । তাও প্রীতির বিজেপি যোগের কারণে। আবার বিজেপির কারণে। কংগ্রেস কেরালা নামে এক এক্স হ্যান্ডেল থেকে চাঞ্চল্যকর দাবি করা হয়, প্রীতির নেওয়া এই এই ঋণের কারণে ভেঙে পড়েছে ব্যাঙ্কের অবস্থা। রাস্তায় নেমেছেন আমানতকারীরা। অভিযোগ প্রীতি এই বিপুল পরিমাণ অর্থ পেয়েছেন কারণ বিজেপি তাঁর সমাজমাধ্যমের পাতা নিয়ন্ত্রণ করে বলে।

আরও পড়ুন – সাধিকার বেশে তামান্না! প্রয়াগরাজের মহাকুম্ভে ‘ওডেলা ২’-এর ঝলক প্রকাশ

Advertisement
ads
Continue Reading
Advertisement