দীর্ঘ বছরের দাম্পত্যে ইতি গোবিন্দা-সুনিতার! পেছনে কি কারণ?
Connect with us

বিনোদন

দীর্ঘ বছরের দাম্পত্যে ইতি গোবিন্দা-সুনিতার! পেছনে কি কারণ?

Dwip Narayan Chakraborty

Published

on

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা। পুরো পৃথিবী তাকে এক নামেই চেনে। তবে তাঁর প্রফেশন জীবন বেশ ভালোই চলছে। কিন্তু, ব্যক্তিগত জীবন নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু, নেপথ্যে কারণ কি? কি এমন ঘটলো যে দীর্ঘ ৩৭ বছরের সম্পর্কে চির ধরে গেল?

বেশ কিছুদিন আগে ভয়ঙ্কর বিপদ থেকে কাটিয়ে উঠেছেন গোবিন্দা। তাঁর পায়ে গুলি লেগেছিল। যখন এই ঘটনা ঘটে তখন থেকেই শোনা যাচ্ছিলো গোবিন্দা ও সুনিতা তাঁরা একসঙ্গে থাকেন না। কিন্তু এখন ডিভোর্সের জল্পনাও তুঙ্গে।

মাত্র ১৮ বছর বয়সে গোবিন্দার সঙ্গে বিয়ে হয়েছিল সুনীতার। প্রথম জীবন অবশ্য স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন গোবিন্দা। কাউকে কিছু টের পেতে দেননি যে তিনি বিবাহিত। তিনি ভেবেছিলেন, বিবাহিত নায়কের কথা জানতে পারলে তাঁর হয়তো খ্যাতি কমে যাবে! তবে বছর তিনেকের মাথায় সকলকে জানান তিনি বিবাহিত।

আরও পড়ুন – শাশুড়িকে সঙ্গে নিয়ে মহাকুম্ভে ক্যাটরিনা, তারপর কি হল?

Advertisement
ads

এরপর একে ওপরের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। অনেকবার নেটিজেনদের ক্যামেরা বন্দি হতে দেখা গিয়েছে তাদের দুজনকে। দীর্ঘ সময়ের সম্পর্ক তাদের। দীর্ঘদিন বলিউডে সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন। তবে এই মুহূর্তে তাদের ছাদ আলাদা। একথা জানিয়েছেন গোবিন্দা পত্নী সুনিতা নিজেই। একসঙ্গে থাকেন না তাঁরা কেউই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনিতা জানিয়েছেন, বহুদিন ধরে তাদের ছাদ আলাদা। একসঙ্গে থাকেননা কেউই। বিবাহবিচ্ছেদের গুঞ্জন শুরু। এবার এটাই সত্যি হতে চলেছে। গোবিন্দার বয়স এখন ৬০ বছরের বেশি। শোনা যাচ্ছে, গোবিন্দার অর্ধেক বয়সী এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। যার কারণেই ভাঙছে তাদের দীর্ঘ বছরের দাম্পত্য জীবন।

সুনিতা আগেই আন্দাজ করেছিলেন এমন কিছু একটা ঘটতে পারে বলে। তিনি বলেছেন, সুনিতা এখন আর গোবিন্দকে বিশ্বাস করেন না। দুই সন্তানকে নিয়ে তিনি থাকেন ফ্ল্যাটে। ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন অভিনেতা। যদিও এই বিষয় নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিনেতার তরফ থেকে।

আরও পড়ুন – সাধিকার বেশে তামান্না! প্রয়াগরাজের মহাকুম্ভে ‘ওডেলা ২’-এর ঝলক প্রকাশ

Advertisement
ads
Continue Reading
Advertisement