পুষ্পা-২ নিয়ে অভিযোগ দায়ের প্রধান শিক্ষিকার! কিন্তু, কেন?
Connect with us

বিনোদন

পুষ্পা-২ নিয়ে অভিযোগ দায়ের প্রধান শিক্ষিকার! কিন্তু, কেন?

Dwip Narayan Chakraborty

Published

on

২০২৪ সালে ৫ই ডিসেন্বর রিলিজ করেছিল পুষ্পা ২ – the rules। এখনও পর্যন্ত ছবির দাপট কমেনি। এবার এই পুষ্পা ছবির বিরুদ্ধে উঠলো অভিযোগ। কিন্তু কেন? কারা আনলো এই অভিযোগ?

পুষ্পা ছবিতে আল্লু অর্জুনের আচরণ সারা ফেলেছিল নেট দুনিয়ায়। কখনো পুষ্পা থুতনির কাছে হাত রেখে বলেন, ঝুকে গা নাহি, কখনো কাঁধ বেকিয়ে তাঁর হাঁটার আচরণ। অনেকেই এই কায়দা নকল করে নিজেরাও সমাজমাধ্যমে নানা ভিডিও তুলে পোস্ট করতেন। এবার এই আচরণের বিরুদ্ধেই উঠলো অভিযোগ!

আরও পড়ুন – শাশুড়িকে সঙ্গে নিয়ে মহাকুম্ভে ক্যাটরিনা, তারপর কি হল?

সরকারি বিদ্যালয়ের এক প্রধানশিক্ষিকা পুষ্পা ২ ছবির এর বিরুদ্ধে অভিযোগ এনেছেন বলে জানতে পারা যাচ্ছে। তিনি হায়দরাবাদের ইউসুফ গুড়ার প্রধান শিক্ষিকা বলে পরিচিত। তাঁর অভিযোগ, এই ছবির জন্য বহু ছাত্র-ছাত্রীরা ইগড়ে যাচ্ছে। সম্প্রতি শিক্ষা সমিতির সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন স্কুলের শিক্ষক ও প্রধান শিক্ষকেরা। সেখানেই পুষ্পা ২ ছবি নিয়ে আলোচনা করেছেন।

Advertisement
ads

তিন বলেছেন, বাচ্চাদের আচরণ মোটেই ঠিক নয়। কথায় কথায় গালিগালাজ করছে। কাউকেই সম্মান দিচ্ছে না। বিশেষ করে চুলের ছাঁটও খুব খারাপ। সহবত ও আচরণ শিখতে বললে ওরা আমাদের কথায় কানও দেয় না। শিক্ষিকার দাবি, পুষ্পা ২ দেখেই অদ্ভুত চুলের ছাঁট নিয়ে স্কুলে আসছে তারা। বাবা-মায়েরাও এই সব নিয়ে খুব একটা চিন্তিত নন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন – সনাতন ধর্মকে অপমান! ২ সপ্তাহের মধ্যে ফারহাকে ক্ষমা চাওয়ার নির্দেশ