বিনোদন
শাশুড়িকে সঙ্গে নিয়ে মহাকুম্ভে ক্যাটরিনা, তারপর কি হল?
মাত্র আর ২টো দিন বাকি। এর মধ্যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শাহী স্নান সেরে ফেলেছেন দেশ-বিদেশের বহু মানুষ। তালিকায় বাদ নেই বলিউডের তারকারাও। সোমবার মহাকুম্ভে শাশুড়িকে নিয়ে পৌঁছলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
বরাবরই শাশুড়ির সঙ্গে ভালো সম্পর্ক অভিনেত্রীর। যেখানেই যান শাশুড়িকে সঙ্গে নিয়ে যান। সে হোক না দীপাবলির কোনো উৎসব বা বড়দিন বা অন্যকিছু। প্রায় একসঙ্গেই দেখা যায় তাদের। এর আগে একাধিকবার নেটিজেনদের ক্যামেরা বন্দি হয়েছেন শাশুড়িকে নিয়ে।
তবে এদিন সোমবার ক্যাটরিনার সঙ্গে দেখা যায়নি তাঁর স্বামী ভিকি কৌশলকে। তিনি এখন অবশ্য ব্যস্ত তাঁর ছবি নিয়ে। যদিও ভিকিকে দেখা না গেলেও অভিনেতাও কিছুদিন আগে এসে মহাকুম্ভে শাহী স্নান সেরে গেছেন।মহাকুম্ভে পৌঁছতে কি অনুভূতি হল অভিনেত্রীর? জানালেন নিজের মুখেই…
আরও পড়ুন – সনাতন ধর্মকে অপমান! ২ সপ্তাহের মধ্যে ফারহাকে ক্ষমা চাওয়ার নির্দেশ
কুম্ভে পৌঁছে অভিনেত্রী মহারাজ স্বামী চিদানন্দ সরস্বতীর আখড়ায় গেলেন। পরমার্থ নিকেতন আশ্রমের সাধুসন্তদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন অভিনেত্রী। পৌঁছতেই গোলাপ ফুলের পাপড়ি দিয়ে স্বাগত জানানো হয় তাকে। তাঁর গলায় পরিয়ে দেওয়া হয়েছে পুঁথির মালা।
তবে এত বোরো একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও তারকাসুলভ কোনও আচরণ দেখা যায়নি! অভিনেত্রীর পরনে হালকা গোলাপি রঙের চুড়িদার, কপালে তিলক। ক্যাটরিনা বললেন, অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। এই পরিবেশ, এখানকার সৌন্দর্য্যের একটা আলাদা মাহাত্ম্য আছে। আপাতত মহারাজের সঙ্গে আলাপচারিতা করব। তার পর সারাদিন আর কী কী করি দেখা যাক। তবে আজই ত্রিবেণী সঙ্গমে স্নান সারার কথা রয়েছে।
আরও পড়ুন – সাধিকার বেশে তামান্না! প্রয়াগরাজের মহাকুম্ভে ‘ওডেলা ২’-এর ঝলক প্রকাশ
