ডাইনি অপবাদে গৃহবধূকে মার! প্রায় ৫০০ জন মিলে আক্রমণ মহিলার পরিবারে
Connect with us

জেলার খবর

ডাইনি অপবাদে গৃহবধূকে মার! প্রায় ৫০০ জন মিলে আক্রমণ মহিলার পরিবারে

Dwip Narayan Chakraborty

Published

on

আবারও এক অমানবিকতার ছবি। ফের ডাইনি অপবাদ গৃহবধূকে। শুধু যে ডাইনি অপবাদে মহিলাকে মার নয়, তাঁর পরিবারের লোকের ওপর আক্রমণ চালিয়েছে গ্রামের প্রায় ৫০০ জনের একটি দল। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক নিন্দার ঝড়।

শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের উত্তর লক্ষ্মীপুরে। গ্রামের প্রায় ৫০০ জন মিলে অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর লক্ষ্মীপুরের বাসিন্দা মনোরঞ্জন বর্মণের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। বাড়ির বধূ প্রীতিবালা বর্মণকে মারধর করেন গ্রামবাসীরা। ধারালো অস্ত্রের আঘাতে মাথা ফেটে গিয়েছে ডাইনি অপবাদ পাওয়া ওই বধূর। এমনকি গৃহবধূর বাড়ির সদস্য দেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন অনেকে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

আরও পড়ুন – অবৈধ সম্পর্কের জের! কুম্ভে এনে স্ত্রীকে নৃশংস ভাবে খুন

জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই অসুস্থ হয়ে পড়ছেন গ্রামের লোকজন। এমনকি আশেপাশের গ্রামে বেশ কিছু মানুষ মারা গিয়েছেন। এই কারণ নিয়ে গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে এক গুণিনের কাছে গিয়েছিলেন। তিনি নিদান দেন যে, মনোরঞ্জন বর্মণের পরিবারের জন্য গ্রামে এত অসুখ বিসুখ। তাঁর বাড়িতেই ডাইনি আছে। তারপর শনিবার রাতে একদল লোক জমায়েত হন উত্তর লক্ষ্মীপুরে মনোরঞ্জন বর্মণের বাড়িতে।

Advertisement
ads ads

অভিযোগ, মনোরঞ্জন বর্মনের বাড়ি আক্রমণ করার সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তারপর দা, ধারালো অস্ত্র নিয়ে বর্মণ পরিবারের উপর চড়াও হন ক্ষিপ্ত গ্রামের বাসিন্দারা। ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এলাকাজুড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় কালিয়াগঞ্জ থানার পুলিশ বাহিনি। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরবর্তীতে। নিরাপত্তার স্বার্থে আক্রান্ত পরিবারের সদস্যদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র।

আরও পড়ুন – অর্থের লোভে প্রেমিকের বাবাকে বিয়ে যুবতীর! শোরগোল নেট দুনিয়ায়