একাদশ-দ্বাদশের প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর পোর্টালে তুলতে অতিরিক্ত সময় দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
Connect with us

শিক্ষা

একাদশ-দ্বাদশের প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর পোর্টালে তুলতে অতিরিক্ত সময় দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

Dwip Narayan Chakraborty

Published

on

একাদশ-দ্বাদশের সেমেস্টারের প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর পোর্টালে তোলার জন্য স্কুলগুলিকে বাড়তি সময় দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।এই সময়ের মধ্যে প্র্যাকটিকালের নম্বর পোর্টালে না তুললে স্কুলগুলিকে দিতে হবে জরিমানা।এবিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

প্র্যাকটিক্যালের নম্বর তোলার জন্য গতবছর ২ রা ডিসেম্বর থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত খোলা হয়েছিল পোর্টাল। পরবর্তীতে জানুয়ারি মাসে আবারপ দিন পনেরো খোলা হয়েছিল নম্বর নথিভুক্তকরনের পোর্টাল। কিন্তু এরপরও বহু স্কুল নম্বর নথিভুক্ত যেমন করেনি তেমনই অনেক ক্ষেত্রেই ভুল নম্বর নথিভুক্ত করেছে বেশ কিছু স্কুল।

আরও পড়ুন – রাজ্য সঙ্গীতে কোনও শব্দ পরিবর্তন নয়,বিজ্ঞপ্তি জারি নবান্নের

এবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে,৩রা মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।ফলে ২০ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রাক্টিক্যালের নম্বর যুক্ত করা, ভুল সংশোধন করার সুযোগ পাবে স্কুলগুলি।

Advertisement
ads ads

স্কুলগুলিকে কড়া বার্তা দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “গত বছর ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত তিনবার পোর্টাল খোলা হল। ডিসেম্বরের পর জানুয়ারিতেও পোর্টাল খোলা হয়েছিল। কিন্তু অনেক স্কুল নম্বর পোর্টালে যুক্ত করেনি। আগামী সাত দিনের মধ্যে যদি কোনও স্কুল নম্বর জমা না দেয়, তা হলে এবারে জরিমানা দিতে হবে স্কুলগুলিকে।”

আরও পড়ুন – মাধ্যমিকে অঙ্ক প্রশ্ন বিতর্ক,বিতর্ক ওঠা দুটি প্রশ্ন শুরু করলেই নম্বর পাবে পরীক্ষার্থীরা ঘোষনা পর্ষদের

Continue Reading
Advertisement ads