ত্রিপুরায় প্রশান্ত কিশোরের টিমকে আটকে রাখার অভিযোগ
Connect with us

দেশ

ত্রিপুরায় প্রশান্ত কিশোরের টিমকে আটকে রাখার অভিযোগ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৬ জুলাই : ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের কর্মীদের ত্রিপুরায় আটকে রাখার অভিযোগ উঠেছে। তৃণমূল সূত্রে খবর, রবিবার রাত থেকে আগরতলার উডল্যান্ড পার্ক নামক হোটেলে তাদের আটকে রাখা হয়েছে।

জানা গিয়েছে কয়েকদিন আগে আইপ্যাকের দল ত্রিপুরায় সমীক্ষার কাজে গিয়েছিল ২৩ জনের একটি দল। আগরতলার একটি হোটেলে উঠেছেন প্রশান্ত কিশোরের কর্মীরা। অভিযোগ, রবিবার রাতে আচমকাই হোটেলে হানা দেয় পুলিশ। এরপরই টিম-পিকের সদস্যদের জোর করে আটকে রাখা হয়। ত্রিপুরা তৃণমূল রাজ্য সভাপতি আশিস লাল সিংহ বিষয়টি জানিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন তারা। তৃণমূলের আরও অভিযোগ, গত ২১ জুলাই আগরতলায় তৃণমূলের শহিদ দিবস কর্মসূচি বানচাল করার চেষ্টা করে পুলিশ। পাশাপাশি স্থানীয় গৌরাঙ্গনগরে অনুষ্ঠানস্থল থেকে প্রায় ৫০ জন তৃণমূল নেতা-কর্মীকে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ। যদিও পরে পুলিশ জানায়, করোনা বিধি ভেঙে জমায়েত করাতেই ব্যবস্থা নেওয়া হয়।

আরও খবর পড়ুন : আড়িপাতা কান্ডে তদন্ত কমিশন গঠন করল রাজ্য সরকার

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *