সরকারি হাসপাতালে টাঙানো বেসরকারী ক্লিনিকের বিজ্ঞাপণ, উষ্মাপ্রকাশ এলাকার যুবকের
Connect with us

মালদা

সরকারি হাসপাতালে টাঙানো বেসরকারী ক্লিনিকের বিজ্ঞাপণ, উষ্মাপ্রকাশ এলাকার যুবকের

Dipa Chakraborty

Published

on

চাঁচল, ১৮ জুন : সরকারি হাসপাতাল চত্বরে বেসরকারি ক্লিনিকের বিজ্ঞাপনকে ঘিরে অসন্তোষ ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে।চাঁচল সুপার স্পেশালিটিহাসপাতালে প্রবেশ করতেই ডাক্তারদের আবাসনের সামনে ঝোলানো রয়েছে সারি সারি বেসরকারী ক্লিনিকের বিজ্ঞাপণ।

সেই বিজ্ঞাপণে দেখা যাচ্ছে শহরের একাধিক বেসরকারি নার্সিংহোমের বা ক্লিনিকের স্বাস্থ‍্যসংক্রান্ত পরিষেবার বিজ্ঞাপণ।পকেটের পয়সা খরচ করে সেই স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা নেওয়ার জন্য হাসপাতাল চত্বরে ফাঁদ পেতে রেখেছেন দালালেরা। এদিন এই বিষয়টি দেখতে পেয়ে সরকারি হাসপাতালের সামনে লাগানো সেই বেসরকারি বিজ্ঞাপণ খুলে ফেলে দেয় এলাকার যুবক বাবু সরকার।তিনি বলেন, এদিন এক ব্যক্তিগত কাজে হাসপাতালে এসছিলেন তিনি। হাসপাতাল চত্বরে নানা জায়গায় বেসরকারি নার্সিংহোমের বিজ্ঞাপণ ঝোলানো দেখতে পান। যা যথেষ্ট দৃষ্টিকটু। এই ঘটনা সরকারী স্বাস্থ্য পরিষেবা কে আরো দূর্বল করে তোলে। ফলে সমস্ত বিজ্ঞাপণগুলি খুলে দেন তিনি। অভিযোগ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও।অন্যদিকে এই বিষয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস জানান,এই ধরনের ঘটনা কখনই কাম‍্য নয়। এনিয়ে হাসপাতালের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে।প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সুপার জয়ন্ত বিশ্বাস।