নির্বাচনের দুমাস পরেও বিধায়কহীন বিধানসভা, কটাক্ষ তৃণমূলের
Connect with us

মালদা

নির্বাচনের দুমাস পরেও বিধায়কহীন বিধানসভা, কটাক্ষ তৃণমূলের

Dipa Chakraborty

Published

on

মালদা, ১৮ জুন : বিধানসভা নির্বাচনের দুমাস কেটে গেলেও এখনো পর্যন্ত দেখা মিলেনি ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর।মালদহের ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীকে ঘিরে এমনই হাস্যকৌতুক নানা মন্তব্য এবং ব্যঙ্গাত্মক ছবি ঘুরছে নেটমাধ্যমে।

কিন্তু বিধায়ক না থাকায়  নিখোঁজ বিজ্ঞপ্তি, আবার কোথাও উল্লেখ করা হয়েছে করোনার অক্সিজেনের প্রয়োজন হলে দিল্লিতে বিধায়কের সঙ্গে যোগাযোগ করার জন্য। এমনকি ভাইরাল হওয়া এই সব পোস্টে বিধায়কের দিল্লি ঠিকানার একটি মোবাইল নম্বরও সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে। যা নিয়ে রীতিমত সরগরম মালদার রাজনীতি। মালদার জেলার বিভিন্ন বিধানসভাগুলির মধ্যে অন্যতম ইংরেজবাজার বিধানসভা। কিন্তু বর্তমানে এই বিধানসভা অভিভাবকহীন। বিধায়ক না থাকায় প্রশাসনিক বিভিন্ন কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে বলে দাবী প্রশাসনিক মহলের। অন্যদিকে বিধায়কের এই ভূমিকাকে কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব।মূলত ইংরেজবাজারের মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচনে জিতিয়েছেন প্রয়োজনের সময়ে পাশে পাওয়ার জন্য। কিন্তু তিনি না থাকায় বিভিন্ন কাজে বিধায়কের স্বাক্ষরের জন্য অন্য জায়গায় তদ্বির করতে হচ্ছে এই বিধানসভার মানুষদের। তার এই ভূমিকা প্রকারান্তরে ভোটারদের অপমান করছে বলে জানিয়েছেন তৃণমূলের জেলা মুখপাত্র শুভময় বসু। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব।জেলা বিজেপি-র সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেছেন, বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী কোভিডে আক্রান্ত। বেশ অসুস্থ। চিকিৎসকরা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। সুস্থ হয়েই তিনি মালদহে আসবেন

Continue Reading
Advertisement