বেহাল রাস্তার প্রতিবাদে কচু গাছ লাগিয়ে বিক্ষোভ
Connect with us

দক্ষিণ দিনাজপুর

বেহাল রাস্তার প্রতিবাদে কচু গাছ লাগিয়ে বিক্ষোভ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , তপন, ২১ মে : বেহাল রাস্তা সংষ্কার করা নিয়ে প্রশাসনের ওপর আস্থা হারিয়ে এবারে রাস্তার মাঝে কচু গাছ লাগিয়ে অভিনব বিক্ষোভ দেখালন গ্রামবাসীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার মামনা এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে মাটির রাস্তা সংস্কার করবার দাবি জানিয়ে আসছিলেন গ্রামবাসীরা৷ কিন্তু কাজের কাজ কিছু না হওয়ায় ক্ষোভ দেখা দেয় তাদের মধ্যে।এলাকাবাসীর দাবি একটু বর্ষা হলেই এলাকার একমাত্র চলাচলের রাস্তাটিতে কাদা জমে যায়। যার ফলে এলাকাবাসীর যাতায়াতে প্রবল সমস্যা হয়। এলাকার ছাত্রছাত্রীরা এই কাদা রাস্তার কারণে স্কুলে যেতে পারে না। পাশাপাশি রাত-বিরেতে মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে। বৃহস্পতিবার সকালে সামান্য বৃষ্টিতেই আবার রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে। বাধ্য হয়েই এদিন এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে রাস্তায় কচু গাছ লাগিয়ে অভিনব বিক্ষোভ দেখান। তাদের দাবি অবিলম্বে রাস্তাটির সংস্কার করতে হবে প্রশাসনকে৷ যদিও এদিন এই ঘটনা নিয়ে প্রশাসনের কোনো প্রতিক্রিয়া মেলেনি।