নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভের ঘটনায় গ্রেফতার চার। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ
Connect with us

রাজ্যের খবর

নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভের ঘটনায় গ্রেফতার চার। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২০ মে : নারদা মামলায় গত সোমবার রাজ্যের দুই মন্ত্রী সহ চার হেভিওয়েট নেতাকে গ্রেফতার করে সিবিআই। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দিনভর উত্তাল হয়ে উঠেছিল রাজ্যরাজনীতি। এরপরই কার্যত লকডাউন উপেক্ষা করে নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূলের কর্মী সমর্থকরা।

এরপরই নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভের ঘটনায় মামলা রুজু করেছিল কলকাতা পুলিশ। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। এবার ওই বিক্ষোভ দেখানোর ঘটনায় চারজনকে গ্রেফতার করল শেক্সপিয়র সরণী থানার পুলিশ।ওই চারজনের মধ্যে তিনজনকে খিদিরপুর এবং একজনকে বেনিয়াপুকুর থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়। নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভের ঘটনায় হিংসা ছড়ানো, অবৈধ জমায়েত সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯ ধারায় দায়ের হয়েছে মামলা। ওই ঘটনায় আপাতত চারজনকে গ্রেফতার করা হলেও বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। এদিন তাঁদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন চেয়েছেন তদন্তকারীরা।তাঁদের জেরা করেই বাকিদের খোঁজ চালানো হবে। অপরদিকে, আইনজ্ঞদের একাংশের দাবি, নিজাম প্যালেসে ওই তাণ্ডবের জেরেই যে চার নেতা-মন্ত্রীর জামিনের বিষয়টি জটিল হয়ে উঠেছে।