এবারে করোনায় আক্রান্ত হলেন বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা
Connect with us

খেলার খবর

এবারে করোনায় আক্রান্ত হলেন বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৪ মে : করোনার ঢেউ আছড়ে পড়েছে সারা দেশে। তার প্রভাবে স্থগিত হয়ে গেল আই পি এলের মতো মেগা টুর্নামেন্ট। এবারে করোনা আক্রান্ত হলেন বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা।

মঙ্গলবারই মুম্বাইয়ের বিরুদ্ধে খেলা ছিল হায়দ্রাবাদের। তার আগে ঋদ্ধিমান সাহার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। যা রীতিমতো চাপে ফেলে দিয়েছে বোর্ডকে। সানরাইজার্স হায়দ্রাবাদের সূত্রে জানা গিয়েছে, ঋদ্ধিমান সাহার রিপোর্ট পজেটিভ। পুরো দলকে এখন আইসোলেশনে রাখা হয়েছে। উল্লেখ্য, এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়র। যার জেরে কেকেআর এবং আরসিবি ম্যাচ স্থগিত করে দেওয়া হয়। আর এবারে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে সানরাইজার্স হায়দ্রাবাদের উইকেট কিপার ঋদ্ধিমান সাহার করোনায় আক্রান্তের খবরে। শুরুর দিকে দলে জায়গা পেয়ে খেলেছিলেন বেশ কয়েকটি ম্যাচ, তবে ছন্দপতন এর কারণে পরবর্তীতে দল থেকে বাদ যান তিনি। আইপিএলের মতো মেগা টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে দুবার করে করোনা টেস্ট করা হয় দলের প্রতি সদস্যের। সেই নিয়ম মাফিক কোভিড টেস্ট এর ফল পজেটিভ এসেছে ঋদ্ধির। তাকে আপাতত কোয়ারেন্টিনে রাখা হয়েছে। চিকিৎসকেরা নজর রাখছে তার ওপর। আপাতত ছয়দিনের কোয়ারেন্টিনের পর দুবার হবে করোনা টেস্ট। তবে ঋদ্ধিমান সাহার করোনায় আক্রান্ত হওয়ার খবর চিন্তায় ফেলে দিয়েছে তার অনুরাগীদের।

Continue Reading
Advertisement