ভোটার তালিকায় মৃত, কিন্তু দিব্যি করছেন চলাফেরা, ঘটনায় চাঞ্চল্য এলাকায়
Connect with us

মালদা

ভোটার তালিকায় মৃত, কিন্তু দিব্যি করছেন চলাফেরা, ঘটনায় চাঞ্চল্য এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা,হরিশ্চন্দ্রপুর, ২৬ এপ্রিল : সুস্থ শরীরে দিব্যি চলাফেরা করছেন তিনি। কিন্তু ভোটার তালিকা অনুযায়ী তিনি মৃত। ফলে ভোটাধিকার থেকে বঞ্চিত মালদার হরিশ্চন্দ্রপুর-৪৬ নং বিধানসভার গাংনদিয়া গ্রামের বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী জুলমত হোসেন।

জানা গিয়েছে, দুবছর আগে জুলমত হোসেনের স্ত্রী রোশনারা আখতারা মারা যান।কিন্তু ২০১৯ সালেরভোটার তালিকায় তাকে মৃত না দেখিয়ে জুলমত হোসেনকে মৃত হিসেবে দেখানো হয়েছে। ২০২১এ ভোটার তালিকায় তার নাম নেই।স্থানীয় বিএলও কে বারেবারে সংশোধনের জন্য কাগজপত্র জমা দিলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। জুলমত হোসেন জানিয়েছেন, তার স্ত্রী রোশনারা আখতারা প্রায় দুই বছর আগে মারা যায়।ভোটার তালিকায় তাকে মৃত না দেখিয়ে তাকে মৃত দেখানো হয়েছে।২০১৯ সালের ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে।২০২১ এর ভোটার তালিকাতেও তার নাম নেই।স্থানীয় বিএলওকে বারেবারে সংশোধনের জন্য কাগজপত্র জমা করা হলেও কোন কাজ হয়নি বলে অভিযোগ করেছেন জুলমত হোসেন।ফলে এবারে ভোটকেন্দ্রে যাবেন তিনি।ভোট দিতে বাধা দিলে কেন্দ্রীয় বাহিনীর গুলি খেয়ে মারা গেলেও তিনি ভোট কেন্দ্রে যাবে বলে জানিয়েছেন ওই বৃদ্ধ।যদিও বিএলও লিয়াকত আলী জানান, কিছু ভুল বোঝাবুঝির জন্য এই ঘটনা ঘটেছে।সংশোধনের জন্য তাকে কোনো কাগজপত্র দেয়নি।সে যাতে নিজের ভোটটি দিতে পারে তা বিডিওর সঙ্গে আলোচনা করবেন।যদিও বিডিও জানিয়েছেন, এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সংশোধনের জন্য মেয়াদকাল ছিল। এখন আর কোনো উপায় নেই।পরবর্তী সময়ে স্থানীয় বিএলও কে দিয়ে সংশোধন করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।