শত্রুতা ভুলিয়ে করোনা আবহে ভারতের পাশে থাকার বার্তা পাক প্রধানমন্ত্রীর
Connect with us

বিশ্বের খবর

শত্রুতা ভুলিয়ে করোনা আবহে ভারতের পাশে থাকার বার্তা পাক প্রধানমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৪ এপ্রিল : দেশজুড়ে শুরু হয়েছে করোনার দ্বিতীয় পর্ব। আক্রান্তের সাথে সাথে মৃতের সংখ্যা উর্ধ্বমুখী।

এই পরিস্থিতিতে শত্রুতা ভুলিয়ে ভারতকে সংহতির বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।শনিবার একটি টুইটবার্তায় তিনি বলেন, “ভারতে কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউ বিপজ্জনক, তার বিরুদ্ধে ভারতবাসীকে যে কঠিন লড়াই করতে হচ্ছে, তার প্রতি সংহতি জানাচ্ছি। প্রতিবেশী দেশ ভারত ও বিশ্বজুড়ে করোনা আক্রান্তদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছি আমরা। এই কঠিন চ্যালেঞ্জের বিরুদ্ধে মানবতার লড়াইয়ে আমাদের এক জায়গায় হতে হবে।”উল্লেখ্য, দৈনিক করোনা সংক্রমণের নিরিখে বিশ্বরেকর্ডের ধারা অব্যাহত রাখল ভারত। লাগাতার তিনদিন দেশে ৩ লক্ষের বেশি মানুষ এই মারণ ভাইরাসের কবলে পড়লেন। শনিবার সংখ্যাটা প্রায় সাড়ে ৩ লক্ষের কাছাকাছি পৌঁছে গেল। যার জেরে স্রেফ ৩ দিনেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল প্রায় ১০ লক্ষ। এর আগে বিশ্বের কোনও দেশেই সংক্রমণের এ হেন ভয়াবহ ছবি চোখে পড়েনি। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাটাও। লাগাতার তিনদিন দৈনিক ২ হাজারের বেশি মানুষের মৃত্যুর পর শনিবার সংখ্যাটা পেরিয়ে গিয়েছে আড়াই হাজারের গণ্ডিও।করোনাভাইরাসের জেরে পাকিস্তানেরও বহু জায়গায় ব্যাপক হারে বাড়ছে পজিটিভ রোগীর সংখ্যা। পাক-প্রধানমন্ত্রী ইমরান খান গোটা দেশে এ নিয়ে সতর্কতা ও সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন করেছেন। শনিবার পাকিস্তানে করোনার জেরে মৃত্যু হয়েছে ১৫৭ জনের। এর ফলে দেশের মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৯৯৯ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫,৯০৮ জন। এই মুহূর্তে পাকিস্তানের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৯০,০১৬ জন।

Continue Reading
Advertisement