করোনা সংক্রমণ রোধে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ শিক্ষা দপ্তরের, যেতে হবে না শিক্ষকদেরও
Connect with us

রাজ্যের খবর

করোনা সংক্রমণ রোধে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ শিক্ষা দপ্তরের, যেতে হবে না শিক্ষকদেরও

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৯ এপ্রিল : করোনা সংক্রমণে লাগাম টানতে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্যের শিক্ষা দপ্তর। আপাতত গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যত দিন পর্যন্ত এই পরিস্থিতি ঠিক না হয়, ততদিন রাজ্যের স্কুলগুলি বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। নির্দেশিকায় স্কুলে আসতে হবে না শিক্ষিকাদেরও। সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা হয়েছে। সেই সঙ্গে সব বেসরকারি স্কুলের কাছেও একই আবেদন জানিয়েছে রাজ্য সরকার।শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বর্তমান পরিস্থিতির পর্যালোচনা করে গরমের ছুটি এগিয়ে আনার কথা বলা হয়েছে। শিক্ষা দফতরের সঙ্গে মুখ্য সচিবের কথা চলছে। পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখতে বলা হয়েছে।”উল্লেখ্য, এখন শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের স্কুলে আসতে হচ্ছে। অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদেরই পঠন-পাঠন হচ্ছে স্কুলে সশরীরে। বাকিদের অনলাইন ক্লাস। গত বছর করোনার প্রকোপ বাড়ার পর থেকেই স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। মাঝে স্কুল খুললেন ফের দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে আর নতুন করে ঝুঁকি নিতে চাইছে না রাজ্য প্রশাসন। গত বছর এই সময় লকডাউন ছিল। ফলে গরমের ছুটির নির্ধারিত সময়ের অনেক আগেই স্কুল বন্ধ হয়েছিল। এবার দেশজুড়ে এখনও লকডাউন না হলেও করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ও রাজ্য। ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত কার্যকরও করা হয়েছে।