রাজ্যের খবর
বেতন ফেরত চেয়ে কড়া নির্দেশ সরকারের! SSC দুর্নীতিতে ধৃতদের ঘুম ছুটছে
ডিজিটাল ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২০১৬ সালের নিয়োগ (Recruitment) দুর্নীতি মামলায় চাকরি হারানো ‘অযোগ্য’ বা ‘টেন্টেড (Tainted)’ প্রার্থীদের থেকে বেতন (Salary) ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এবং সুপ্রিম কোর্ট (Supreme Court)-এর নির্দেশ বহাল থাকার পর এবার প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে।
মোট ৫২৫০ জনের মধ্যে শিক্ষক (Teacher) ১৮০৬ জন এবং শিক্ষাকর্মী (Non-teaching Staff) ৩৪৫৩ জন রয়েছেন। তদন্তে জানা গেছে, ওএমআর (OMR) শিট ফাঁকা জমা দেওয়া, র্যাঙ্ক জাম্প (Rank Jump) এবং সুপার নিউমেরিক পোস্টের মাধ্যমে তারা চাকরি পেয়েছিলেন।
সরকার জানিয়েছে, ‘বেঙ্গল পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট (Bengal Public Demand Recovery Act)’ অনুযায়ী সুদসহ (Interest) ১২ শতাংশ হারে অর্থ আদায় করা হবে। প্রতিজনের গড়ে প্রায় ২৫ লক্ষ টাকা দায় রয়েছে। জেলা প্রশাসকদের (District Magistrate) মাধ্যমে এই প্রক্রিয়া চালানো হচ্ছে এবং কমপ্লায়েন্স রিপোর্ট (Compliance Report) চাওয়া হয়েছে।
টাকা না ফেরালে জামিন অযোগ্য (Non-bailable) ধারায় মামলা করা হবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে এক চাকরিহারা প্রার্থী দাবি করেছেন, “আমাদের জেলে পাঠান, কিন্তু টাকা ফেরত দেওয়া সম্ভব নয়।”
পুরো ঘটনায় রাজ্যজুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।


